News Flash

  • Home
  • দিনের খবর
  • ইন্ডি জোটের বৈঠকে ভোট-পরবর্তী ঐক্যের ছবি, তাল কাটলো মমতার অনুপস্থিতি
Image

ইন্ডি জোটের বৈঠকে ভোট-পরবর্তী ঐক্যের ছবি, তাল কাটলো মমতার অনুপস্থিতি

নয়াদিল্লি, ১ জুন (হি. স.): দেশে লোকসভা ভোট শেষের মুখে বৈঠকে বসল বিরোধী দলগুলির জোট ইন্ডি শিবিরের নেতারা। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকাৰ্জুন খাড়গের দিল্লির বাসভবনে ইন্ডি শিবিরের বৈঠকে ভোট-পরবর্তী পরিস্থিতিতে স্ট্র্য়াটেজি ঠিক করতে আলোচনা হয়। বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকাৰ্জুন খাড়গে ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, এনসিপি-র শরদ পাওয়ার, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান জেলবন্দি হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন, আরজেডি নেতা তেজস্বী যাদব, এসপি নেতা অখিলেশ যাদব, সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা সহ অন্যান্য নেতারা। আম আদমি পার্টির রাঘব চাড্ডা ও সঞ্জয় সিংও উপস্থিত ছিলেন বৈঠকে। ইন্ডি শিবিরের এই বৈঠকে ছিলেন তিন রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন।

যদিও বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, কলকাতা সহ বাংলায় ভোট চলায় তিনি ইন্ডি জোটের এই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ভোট-পরবর্তী ঐক্যের ছবি ফুটিয়ে তোলার চেষ্টা হলেও ইন্ডি জোটের তাল কাটলো মমতার অনুপস্থিতি।

Releated Posts

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top