News Flash

  • Home
  • দেশ
  • শনিবাসরীয় দুপুরে খাড়গের বাসভবনে বৈঠকে ইন্ডি জোট
Image

শনিবাসরীয় দুপুরে খাড়গের বাসভবনে বৈঠকে ইন্ডি জোট

নয়াদিল্লি, ১ জুন (হি. স.) : লোকসভা নির্বাচনের ভোটগণনার দিন যাতে কোনও কারচুপি না হয়, তা নিশ্চিত করার উপায় খুঁজতে শনিবার বিরোধী মঞ্চ ইন্ডি জোটের নেতারা বৈঠকে বসছেন।

শনিবার লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোটগ্রহণ। শনিবার বেলা তিনটেয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইন্ডি জোটের নেতাদের ঘরোয়া বৈঠক ডাকা হয়েছে। কংগ্রেস সূত্রের খবর, মূলত লোকসভা ভোটে আসন জয়ের বিষয়ে কোন দলের কাছে কী ‘ফিডব্যাক’ রয়েছে, তা নিয়ে তথ্য আদানপ্রদান হবে। তবে মূল আলোচ্য বিষয় ৪ জুনের ভোটগণনার দিনের প্রস্তুতি। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রচারে অধিকাংশ রাজ্যের ইন্ডি জোটের শরিক দলগুলির মধ্যে মসৃণ সমন্বয় ছিল। ভোটগণনার দিনও সেই সমন্বয় রেখে মাঠে নামতে চাইছে বিরোধীরা।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top