News Flash

  • Home
  • দেশ
  • শিলিগুড়ি পুরসভায় এবার কলসি ভেঙে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার
Image

শিলিগুড়ি পুরসভায় এবার কলসি ভেঙে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার

শিলিগুড়ি, ১ জুন (হি. স.): শিলিগুড়িতে এখনও জল কিনে খেতে হচ্ছে মানুষকে।জলের দাবিতে এ বার শিলিগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বিজেপির মহিলা মোর্চা।

দলের কর্মীদের নিয়ে পুরসভার সামনে গিয়ে বিক্ষোভ দেখান ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। মাটির কলসি পুরসভার সামনে নিয়ে গিয়ে ভাঙেন তাঁরা।

বুধবার থেকে শিলিগুড়িতে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। মেয়র ঘোষণা করেছেন, পুরসভা থেকে সরবরাহ করা জল খাওয়ার অযোগ্য। তবে অন্যান্য কাজ ওই জল দিয়ে করা যাবে। এর পরেই পুরসভার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। প্রথম দিন পথে নেমেছিল সিপিএম। প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে মেয়রকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তার পরের দিন বিজেপি পুরসভার সামনে বিক্ষোভ দেখায়। যার জেরে সাংবাদিক বৈঠক শেষ করতে পারেননি গৌতম দেব। এ বার পথে নামলেন বিজেপির মহিলারা।

জলের সমস্যা মেটেনি। ভরসা বলতে পুরসভার দেওয়া কিছু জলের পাউচ। অভিযোগ, তা এত মানুষের তেষ্টা মেটাতে পর্যাপ্ত নয়। শনিবার পুরসভার সামনে বিজেপির মহিলাদের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরসভার ভিতরে ঢুকে মেয়র গৌতম দেবের সঙ্গে দেখা করতে চান বিক্ষোভকারীরা। কিন্তু পুলিশ তাঁদের বাধা দেয়।

এর পরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় মহিলাদের। এলাকায় প্রচুর মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে পুরনিগম পর্যন্ত মিছিল করে বিজেপির মহিলা মোর্চা। মেয়রের বিরুদ্ধে স্লোগান তোলেন তাঁরা।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top