News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঘূর্ণিঝড়ের প্রভাবে বাউন্ডারি ওয়াল ভেঙে পড়ে মৃত্যু গবাদি পশুর
Image

ঘূর্ণিঝড়ের প্রভাবে বাউন্ডারি ওয়াল ভেঙে পড়ে মৃত্যু গবাদি পশুর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৮ মে:
মুষলধারে বৃষ্টির প্রভাবে তেলিয়ামুড়া থানার অন্তর্গত বাইশঘড়িয়া এলাকাতে সংখ্যালঘু অংশের কবরস্থানের বাউন্ডারি ওয়াল ধসে পড়লে প্রতিবেশী এক যুবকের ঘর যেমন ভেঙে পড়ে ঠিক এর পাশাপাশি সংশ্লিষ্ট বাড়ির গবাদি পশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়। গোটা ঘটনার জেরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে সংশ্লিষ্ট এলাকা জুড়ে।

ঘটনার বিবরণে প্রকাশ, সংশ্লিষ্ট এলাকার জনৈক প্রবীর দাস কবরস্থানের বাউন্ডারি ওয়াল থেকে কমপক্ষে আট থেকে দশ হাত দূরে উনার বসতঘর নির্মাণ করেছিলেন এবং সেই বসতঘরের পাশেই গরু ঘর রয়েছে। অভিযোগ গতকাল বৃষ্টি চলাকালীন সময়ের সন্ধ্যা আনুমানিক ছয়টা সাড়ে ছয়টা নাগাদ কবরস্থানের সংশ্লিষ্ট ওয়ালটি হুরমুরিয়ে প্রবীর দাসের ঘরে ভেঙে পড়ে। এর পরিপ্রেক্ষিতে উনার ঘরের ওয়াল যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক এর পাশাপাশি ঘরের পাশে থাকা  একটি গরু ঘটনাস্থলেই মৃত্যুমুখে পতিত হয়।

প্রবীর দাসের অভিযোগ হচ্ছে অপরিকল্পিতভাবে এবং গুণগতমান বজায় না রেখে সংশ্লিষ্ট বাউন্ডারি ওয়াল তৈরি করার ফলে এই অনভিপ্রেত ঘটনা সংঘটিত হয়েছে। শেষ সংবাদ প্রেরণ পর্যন্ত তহশীলদারসহ স্থানীয় গ্রাম প্রধান ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করলেও শীর্ষ পদের কোন আধিকারিক যাননি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিসহ এলাকাবাসীর দাবি এই বিষয়ে প্রশাসন উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করুক।
পাশাপাশি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাইড ওয়ালের একটা অংশ বৃষ্টির পরিপ্রেক্ষিতে ভেঙ্গে পড়ায় জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
এছাড়াও তেলিয়ামুড়ার বাইশঘড়িয়াতে অবস্থিত মাদ্রাসাতেও এই বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top