কলকাতা, ২৫ মে (হি. স.) : চলছে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। শনিবার দুপুর ১টা পর্যন্ত বাংলার আট আসনে গড় ভোটদানের হার ৫৪.৮ শতাংশ। ভোটদানের হারে ঘাটালকে পিছনে ফেলে আবারও এগিয়ে গেল তমলুক।
প্রথম চার ঘণ্টায় ভোটদানের হারে দেশের মধ্যে এগিয়ে থাকল পশ্চিমবঙ্গই। এরাজ্যে ভোট পড়েছে ৩৬.৮৮ শতাংশ। তার পরেই রয়েছে ঝাড়খণ্ড ২৭.৮ শতাংশ। উত্তর প্রদেশে ভোট পড়েছে ২৭.০৬ শতাংশ। এছাড়াও বিহারে ২৩.৬৭ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ২৩.১১ শতাংশ, হরিয়ানাতে ২২.০৯ শতাংশ, দিল্লিতে ২১.৬৯ শতাংশ এবং ওড়িশাতে ২১.৩ শতাংশ ভোট পড়েছে।
এই তথ্যের পাশাপাশি নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোট শুরুর পর থেকে চার ঘণ্টায় কমিশনের কাছে ৯৫৪টি অভিযোগ জমা পড়েছে। সবচেয়ে বেশি অভিযোগ করেছে সিপিএম, ৮৪টি। বিজেপি করেছে ৮২টি অভিযোগ। এ ছাড়া, তৃণমূলের তরফে দু’টি অভিযোগ করা হয়েছে।
এ দিন ঝাড়গ্রাম, পুরুলিয়া, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, বাঁকুড়া এবং বিষ্ণুপুর— বাংলার এই আট কেন্দ্রে ভোট চলছে। নজরে রয়েছেন দেব, হিরণ, জুন, সুজাতা, সৌমিত্র, অভিজিতের মতো প্রার্থীরা।

বাংলায় দুপুর ১ টা পর্যন্ত ভোটদানের হার প্রায় ৫৫ শতাংশ
Tags:
Releated Posts
উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…
২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর
লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…
কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…


















