News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অমৃত ভারত প্রকল্পের বলে নিউ হাফলং স্টেশনকে আধুনিকীকরণের সময়সীমা ছিল চলতি বছরের মার্চ, কাজ হয়নি ১০ শতাংশ
Image

অমৃত ভারত প্রকল্পের বলে নিউ হাফলং স্টেশনকে আধুনিকীকরণের সময়সীমা ছিল চলতি বছরের মার্চ, কাজ হয়নি ১০ শতাংশ

হাফলং (অসম), ২৪ মে (হি.স.) : অমৃত ভারত প্রকল্পের অধীনে দেশের ৫০৮টি রেলওয়ে স্টেশনকে আধুনিকীকরণ ও উন্নীতকরণের শুভারম্ভ করা হয়েছিল ২০২৩ সালের ৬ আগস্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৩ সালের ৬ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমগ্র দেশের মোট ৫০৮টি রেলওয়ে স্টেশনকে আধুনিক ও উন্নীতকরণের কাজের সূচনা করেছিলেন। এর মধ্যে ছেল লামডিং-বদরপুর হিল সিকশনের নিউ হাফলং স্টেশনও।
যথারীতি নিউ হাফলং স্টেশনকে আধুনিকীকরণ ও উন্নীত করতে ৩৩ কোটি টাকা বরাদ্দ করা হয়। সে অনুযায়ী কাজও শুরু হয়েছে। এই কাজে সময়সীমা ছিল ২০২৪ সালের মার্চ। কিন্তু এখন পর্যন্ত নিউ হাফলং স্টেশনের কাজ ১০ শতাংশ সম্পূর্ণ হয়নি। বরং নিউ হাফলং স্টেশন ভবনের বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়েছে। এতে রেল যাত্রীদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে।
ভেঙে দেওয়া হয়েছে সাধারণ যাত্রীদের জন্য বিদ্যমান টিকিট কাউন্টার, রিজার্ভেশন কাউন্টার, স্টেশনে যাত্রীদের বসার জন্য অপেক্ষাগার, খাবারের স্টলও। এমন-কি নিউ হাফলং স্টেশনের সামনের অংশ ভেঙে রাখা হয়েছে বহু দিন থেকে। এতে যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।
তাছাড়া নিউ হাফলং স্টেশনের সামনের অংশ, যেখানে যাত্রীদের যাতায়াতের জন্য অটো ও বিভিন্ন ধরনের যানবাহন পার্কিং করে রাখা হয়, সে জায়গায় যানবাহন পার্কিং করতে সমস্যায় পড়তে চালকদের।
অমৃত ভারত প্রকল্পের অধীনে নিউ হাফলং স্টেশনকে আধুনিকীকরণের কাজ একও ১০ শতাংশ সম্পূর্ণ হয়নি। এমতাবস্থায় কবে নাগাদ অমৃত ভারত প্রকল্পের অধীনে নিউ হাফলং স্টেশন আধুনিীকরণের কাজ সম্পূর্ণ হবে এ-নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অমৃত ভারত প্রকল্পের অধীনে নিউ হাফলং স্টেশনকে আধুনিকীকরণের কাজে নিয়োজিত ঠিকাদারি সংস্থা এভাবে স্টেশনকে ভেঙে ফেলে রেখে দেওয়ায় ক্ষোভ সৃষ্টির পাশাপাশি ঠিকাদারি সংস্থার কাজ নিয়ে ব্যাপক প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top