News Flash

  • Home
  • প্রধান খবর
  • মা, মাটি ও মানুষকে এখন গ্রাস করছে তৃণমূল কংগ্রেস : নরেন্দ্র মোদী
Image

মা, মাটি ও মানুষকে এখন গ্রাস করছে তৃণমূল কংগ্রেস : নরেন্দ্র মোদী

পুরুলিয়া, ১৯ মে (হি.স.): তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার পুরুলিয়ার নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “তৃণমূল মা, মাটি ও মানুষকে রক্ষা করার কথা বলে ক্ষমতায় আসে। এখন মা, মাটি ও মানুষকে তারা গ্রাস করছে। বাংলার মহিলাদের আস্থা ভেঙেছে তৃণমূল। সন্দেশখালির পাপ সমগ্র বাংলার বোনদের ভাবতে বাধ্য করেছে।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “মা, মাটি, মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিল তৃণমূল। তাঁদেরই আর দেখছে না। বাংলার মহিলারা আর তৃণমূলকে ভরসা করেন না। সন্দেশখালিতে যে পাপ হয়েছে, তা পুরো বাংলার মহিলাদের ভাবাচ্ছে। এসসি, এসটি পরিবারের মহিলাদের তৃণমূল মানুষ ভাবে না।’’
সংরক্ষণ প্রসঙ্গে খোঁচা দিয়ে মোদী বলেন, ‘‘তৃণমূল জনজাতিদের সংরক্ষণ ছিনিয়ে নিতে চায়। আম্বেদকর ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিরোধিতা করতেন। এরা তাই চায়। কেরলে মুসলমানদের সংরক্ষণ দিচ্ছে। তৃণমূল এই ষড়যন্ত্রে রয়েছে। কংগ্রেসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে। আপনারা নিজেদের সংরক্ষণ লুঠ করতে দেবেন? নিজেদের সংরক্ষণ অন্য কাউকে দিতে দেবেন? আপনার তৃণমূল, কংগ্রেসের ভোটব্যাঙ্ক নন বলে কেউ পরোয়া করে না।’’
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “তোলাবাজি, চুরি করা তৃণমূল সরকারের বিচার, আচার। যে বাংলায় সরস্বতীর পুজো হয়, সেখানে তৃণমূল শিক্ষায় চুরি করে। শিক্ষক নিয়োগে হাজার হাজার যুবকের ভবিষ্যৎ বরবাদ করেছে। সকলকে ধারে ডুবিয়েছে। বাংলার গ্রামে এখন শিক্ষক নেই। বাচ্চাদের ভবিষ্যৎও চুরি করেছে। তৃণমূল ও কংগ্রেস একই।’’ মোদীর কটাক্ষ, তৃণমূল, কংগ্রেস নেতাদের বাড়ি থেকে যে টাকা মিলছে, তা জীবনে দেখেননি। হাতেনাতে ধরা পড়ে অথচ গালি দেয় মোদীকে। তিনি বলেন, ‘‘২০২৪ সালে দাঁড়িয়ে বলছি, দুর্নীতিবাজদের জেলের বাইরে থাকতে দেব না। আপনাদের যাঁরা লুট করছে, তাঁদের সঙ্গে মোদী ঠিক করছে কি না! এঁরা গালি দিলেও করা উচিত কি না! যাঁরা লুট করছে, তাঁদের শাস্তি দরকার কি না! মোদী গ্যারান্টি দিচ্ছে, ৪ জুনের পর নতুন সরকার হতেই এ রকম ভ্রষ্টাচারীদের জীবন জেলে অতিবাহিত হবে। পদক্ষেপ আরও তীব্র হবে।’’

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top