News Flash

  • Home
  • দিনের খবর
  • রসাখোয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সাইকেল আরোহীর
Image

রসাখোয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সাইকেল আরোহীর

রসাখোয়া, ১৮ মে (হি. স.) : উত্তর দিনাজপুরের রসাখোয়ার মহেশপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। শনিবার দুর্ঘটনাটি ঘটে । মৃতের নাম, জিয়াউর রহমান (৪৫)।

এদিন সকালে মাঠ থেকে ফিরছিলেন ওই ব্যক্তি। বেঙ্গল টু বেঙ্গল রোডে সাইকেল নিয়ে উঠতেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার রসাখোয়া ফাঁড়ির পুলিশ। এদিকে দেহ ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তাঁরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। ট্রাকের চালক ও খালাসি পলাতক। ট্রাকটি আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top