News Flash

Image

ফের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২ মে: দুর্ঘটনা থেকে বেঁচে গেলেও হাসপাতালে গিয়ে শেষ রক্ষা হলো না। আবারো ভুল চিকিৎসা মৃত্যু হল এক স্কুল পড়ুয়া ছাত্রের। মৃতের পরিবারের লোকেরা এমনটা অভিযোগ তুলেছে।

ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর ইন্দিরা নগর আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামসু মিয়ার ছেলে মোঃ মইনুদ্দিন ওরফে সোহাগ মিয়া এবং সোহাগের মামাতো ভাই মোঃ রাকিব কুলু বাড়ি থেকে বাইকে করে মেলাঘর উদ্দেশ্যে আসছিলেন।  বটতলী ল্যাংটা দরগার কাছে আসেন তখন অপর দিক থেকে একটি বাস গাড়ি  গিয়ে তাদের বাইকে সজোরে আঘাত করে। এতে সোহাগ মিয়া, অল্প বিস্তর আহত হন। সেখান থেকে সোহাগ মিয়া   একটি গাড়ি করে মেলাঘর হাসপাতালে এসে, গাড়ি থেকে নেমে হেঁটে ডাক্তারের কাছে গিয়ে, সে সমস্যার কথা বলেন। এরপর সোহাগের  শরীরে একটি ইনজেকশন পুশ করা হয়।  আর ইনজেকশন দেওয়ার পর মুহূর্তের মধ্যে সোহাগ  মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এদিকে ঘটনার খবর জানাজানি হতে মৃতের আত্মীয়-স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালে কিছুটা ভাঙচুর করে। এরপর মেলাঘর থানার পুলিশ, ঘটনাস্থলে অতিরিক্ত সিআরপিএফ বাহিনী নিয়োগ করেন। মৃতের পরিবারের অভিযোগ ডাক্তারের ভুল চিকিৎসায় সোহাগের মৃত্যু হয়েছে। মৃত পরিবারের লোকজন চিকিৎসকের শাস্তির দাবি জানিয়েছেন।

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top