News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রক্তদান একটি মহৎ কাজ, রক্তদানের পাশাপাশি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দানে এগিয়ে আসতে হবে ছাত্রছাত্রীদের : রাজ্যপাল
Image

রক্তদান একটি মহৎ কাজ, রক্তদানের পাশাপাশি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দানে এগিয়ে আসতে হবে ছাত্রছাত্রীদের : রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং রক্তদান শিবিরের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিট ও বিশ্ববিদ্যালয়ের রেড রিবন ক্লাব এই রক্তদান শিবিরের আয়োজন করে।

এমবিবি বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় এক অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ত্রিপুরা থেকে স্বল্প সংখ্যক ছাত্রছাত্রী ইউপিএসসি পরীক্ষায় বসছে। এধরণের প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে রাজ্যপাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দেন। তিনি বলেন, রক্তদান একটি মহৎ কাজ। রক্তদানের পাশাপাশি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দানে এগিয়ে আসতেও ছাত্রছাত্রীদের প্রতি রাজ্যপাল আহ্বান জানান।

রাজ্যপাল মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্যদেব পোদ্দার। অনুষ্ঠানে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পঠনপাঠনের বিষয়ে রাজ্যপালকে অবহিত করেন। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. সুমন্ত চক্রবর্তী।

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top