News Flash

Image

কিশনগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতী

কিশনগঞ্জ, ২৯ এপ্রিল (হি.স.) : বিহারের পূর্ণিয়ার সদর থানার পুলিশ গোলাপ বাগের আয়নামহল মহল্লার বাড়িতে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার ওই যুবককে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ ইমতিয়াজ(২৪)। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক ফৌজদারি মামলা দায়ের রয়েছে। বেশ কিছুদিন ধরে ওই যুবক পলাতক ছিল। পুলিশ ধৃতের কাছ থেকে একটি মুঙ্গেরি পিস্তল, চার রাউন্ড কার্তুজ ও একটি বাইক উদ্ধার করেছে।

সোমবার মহকুমা পুলিশ আধিকারিক পুষ্করকুমার জানিয়েছেন, ধৃতের বাবা মহম্মদ লায়ক ও ছয় ভাইও কুখ্যাত দুষ্কৃতী। দুই ভাই পূর্ণিয়া সেন্ট্রাল জেলে বিভিন্ন অপরাধের মামলায় বন্দি রয়েছে। এই অভিযানের সময় বাবা ও বাকি ভাইরা পালিয়ে যায়। রবিবার বিকেলে ইমতিয়াজকে পূর্ণিয়া আদালতের নির্দেশে ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতে পূর্ণিয়া সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছে।

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top