News Flash

  • Home
  • দেশ
  • হিঙ্গলগঞ্জে বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্তে নামল সিআইডি
Image

হিঙ্গলগঞ্জে বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্তে নামল সিআইডি

হাসনাবাদ, ২৮ এপ্রিল (হি.স.):উত্তর ২৪ পরগনার হাসনাবাদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা নিমাই দাসের ভাইকে । যদিও ফাঁসানোর অভিযোগ তুলেছে ধৃত দিলীপ দাসের পরিবার। সন্দেশখালিতে রোবট নামার ঠিক ২৪ ঘণ্টার মধ্যে কেঁপে ওঠে বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাসের বাড়ি। গ্রেফতার করা হয় দিলীপ দাসকে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে সিআইডি।

এদিন সকাল থেকেই দিলীপ দাসের বাড়ি ঘিরে রেখেছেন পুলিশ কর্মীরা। তবে এলাকাবাসীর দাবি, দিলীপবাবুকে ফাঁসানো হয়েছে। তিনি এই ধরনের কাজ করতে পারেন না। তৃণমূলের দল তাঁর বাড়িতে বোমা মজুত করে তারপর তাঁকে ফাঁসিয়েছে।

স্থানীয় বাসিন্দা বলেন, “এটা পুরো পরিকল্পনা মাফিক। কারণ একটু পিছনে গেলে দেখা যাবে ভোটের আগে নিমাই দাস, দিলীপ দাসরা গ্রেফতার হয়ে গিয়েছিলেন। মিথ্যা মামলায় এদের জড়িয়ে দিয়েছিল। এবারও তাই করেছে। গত পঞ্চায়েত ভোট পর্যন্ত এই কাজ করেছে। আর দিলীপদা বৈষ্ণব মানুষ। এই কাজ করতে পারে না।” এ দিকে, ঘটনাস্থলে পৌঁছছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি বলেন, “এই অত্যাচার আর কতদিন করবে। চার তারিখের পরে সব উত্তর পেয়ে যাবে।”

Releated Posts

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top