News Flash

  • Home
  • দিনের খবর
  • কুলটির সভাতেও এসএসসি চাকরি বাতিল নিয়ে মন্তব্য মমতার
Image

কুলটির সভাতেও এসএসসি চাকরি বাতিল নিয়ে মন্তব্য মমতার

পশ্চিম বর্ধমান, ২৭ এপ্রিল (হি.স.) : গোটা সপ্তাহ জুড়ে বিভিন্ন জনসভায় এসএসসি চাকরি বাতিল নিয়ে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারও তার অন্যথা হল না।

কুলটির নির্বাচনী সভায় বিজেপিকে নিশানা করেন মমতা। তিনি বলেন, ‘‘চাকরি তো দেয় না। কিন্তু চাকরি কেড়ে নেয়। যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের পাশে দাঁড়াব আমি এবং আমার সরকার।’’ আসানসোল এবং তদ্‌সংলগ্ন এলাকায় শিল্প হলে বাংলার এক লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে বলে কুলটির সভা থেকে জানান মমতা।

শুভেন্দুর খলিস্তানি মন্তব্যকে নির্বাচনী প্রচারে হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার উদ্দেশে মমতা বলেন, ‘‘আপনিও তো শিখ সম্প্রদায়ের মানুষ। যখন গদ্দার শিখ পুলিশ কর্মীকে খলিস্তানি বললেন তখন কেন চুপ ছিলেন? মুসলিমদের পাকিস্তানি বলার প্রতিবাদ সরব হননি কেন?”

একইসঙ্গে আসানসোলে প্রার্থী পরিবর্তন নিয়েও গেরুয়া শিবিরকে আক্রমণ করেন মমতা। কটাক্ষ করেন, “এবার তো প্রার্থী বদলে গেল বিজেপি! গতবার যিনি বর্ধমান -দুর্গাপুর আসনটি জিতেছিলেন এবার তিনি এই আসনটা ম্যানেজ করেছেন কোনও মতে।”

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top