News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রাক্তন বিধায়ক মনিন্দ্র নিজেই পোলিং এজেন্ট
Image

প্রাক্তন বিধায়ক মনিন্দ্র নিজেই পোলিং এজেন্ট

প্রতিনিধি, কল্যাণপুর, ২৬ এপ্রিল : ত্রিপুরা রাজ্যের নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে এক অনন্য নজির স্থাপন করলেন দুইবারের বাম বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস।

যে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্র জুড়ে এককালে বামপন্থীদের ব্যাপক প্রভাব ছিল, বর্তমান সময়ে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে বামেরা রীতিমতো অস্তিত্ব সংকটে ভুগছে। এর নজির এবার ব্যাপক জোরালো ভাবেই স্থাপিত হয়েছে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের ৪৭ নম্বর পোলিং বুথে। সংশ্লিষ্ট পোলিং বুথে ইন্ডিয়া জোটের বামফ্রন্ট মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর হয়ে এজেন্ট হতে দেখা গেছে এলাকার প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাসকে।

প্রাক্তন বিধায়ক নিজেই এজেন্ট হয়েছেন এই বিষয়টা নিয়ে আজ দিনভর কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় রীতিমতো আলোচনার ঝড় ওঠে, অনেকে দাবী করছেন বামপন্থীদের সাংগঠনিক অবস্থা এত তলানিতে গেছে যে দুইবারের বিধায়ককেই এজেন্টের দায়িত্ব পালন করতে হচ্ছে।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top