News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কৈলাসহরে ফ্ল্যাগ মার্চ
Image

পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কৈলাসহরে ফ্ল্যাগ মার্চ

আগরতলা, ২৪ এপ্রিল : আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাকে কেন্দ্র করে ২৪ এপ্রিল কৈলাসহরের একাধিক এলাকায় সুসজ্জিত ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ওই ফ্ল্যাগ মার্চের নেতৃত্ব দিয়েছেন জেলা পুলিশ সুপার কান্তা জাঙ্গীর।

এদিনের ফ্ল্যাগমার্চটি কৈলাসহর থানা চত্বর থেকে শুরু হয়ে শহরের শনিতলা, গার্লস স্কুল রোড, ফ্লাওয়ারস ক্লাব রোড, নেতাজী কর্নার, সেন্ট্রাল রোড, পি.ডাব্লিউ.ডি রোড,হাসপাতাল রোড, পাইতুরবাজার মোটরস্ট্যান্ড এলাকায় এসে সমাপ্ত হয়। ফ্ল্যাগ মার্চের নেতৃত্বে ছিলেন ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গীর, ঊনকোটি জেলার জেলাশাসক দীলীপ কুমার চাকমা, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভি. দারলং, কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, কৈলাসহর থানার ওসি শ্যামল কান্তি মজুমদার, কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য সহ আরও অন্যান্য আধিকারিকরা। ফ্ল্যাগ মার্চে রাজ্য পুলিশ, টি.এস.আরের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন।

ফ্ল্যাগ মার্চ শেষে জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানিয়েছেন, আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে দ্বিতীয় দফার ভোট হতে যাচ্ছে। ভোটের দিন ঊনকোটি জেলার প্রতিটি ভোটার যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয় সেই বার্তা দেওয়ার জন্যই ফ্লেগ মার্চ করা হয়েছে।

ফ্ল্যাগ মার্চ শেষে ঊনকোটি পুলিশ সুপার কান্তা জাঙ্গীর জানিয়েছেন, আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ ভাবে করার জন্য ইতিমধ্যেই জেলায় বাড়তি কেন্দ্রীয় বাহিনী এবং টি.এস.আর জওয়ানরা এসে গেছে। জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে জওয়ানদের নিয়োজিত করা হয়েছে। কোনো ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না বলেও কান্তা জাংগীর জানিয়েছেন।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

বর্তমান সরকার মানুষের সমস্যা সমাধানের সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারলে তবেই…

ByByReshmi Debnath Jul 31, 2026

নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন অনিয়মিত কর্মচারীদের

আগরতলা, ৩১ জুলাই: চাকরি নিয়মিতকরণ, চাকরির নিরাপত্তা এবং সমকাজে সমবেতনের দাবিতে আজ রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মুখ্যমন্ত্রীর হাতে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন, তৃণমূল স্তরের উন্নয়নে নতুন রূপরেখা

আগরতলা, ৩১ জুলাই: প্রায় ১৮ মাসের দীর্ঘ পর্যালোচনা, গবেষণা ও বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শের পর ত্রিপুরার ষষ্ঠ রাজ্য…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top