News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি আর ক্ষমতায় আসছে না, আউশগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী
Image

বিজেপি আর ক্ষমতায় আসছে না, আউশগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী

আউশগ্রাম, ২৪ এপ্রিল (হি.স.) : বিজেপি আর ক্ষমতায় আসছে না। বুধবার বর্ধমানের আউশগ্রামের সভা থেকে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন তিনি বলেন, এবারে কি বিজেপি ক্ষমতায় আসবে মনে করেন? আগেরবার ৩০৩ পেয়েছিল, এবারে সেটাও পাবে না। বিজেপি আর ক্ষমতায় আসছে না।’ পাশাপাশি বিজেপি কোথায় কত আসন পেতে পারে রাজ্য ধরে ধরে তার সম্ভাব্য হিসেবও দিলেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, ‘উত্তরপ্রদেশে এবারে অখিলেশরা ভালো লড়াই করছে, ওখানে বিজেপি আর প্রচুর আসন পাবে না। বিহারে হাফও পাবে না। রাজস্থানে প্রথম ভোটে কুপোকাত, মধ্যপ্রদেশে হাফও পাবে না। তামিলনাড়ুতে জিরো, কেরলে বাম-কংগ্রেসই বেশিরভাগ আসন পাবে। কর্ণাটক, তেলেঙ্গানাতেও এবারে বিজেপির ফল খারাপ হবে, অর্ধেক সিটও পাবে না।’

বিভিন্ন সমীক্ষা রিপোর্ট প্রসঙ্গে মমতার বক্তব্য, ‘সমীক্ষায় যেটা দেখছেন ওটা বানানো। বিজেপি কোটি কোটি টাকা খরচ করে ফেক সমীক্ষা তৈরি করিয়েছে। এবারে বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে না।’ মমতার কথায়, বিজেপি ফের ক্ষমতায় এলে না থাকবে ধর্মের ব্যবহার, না থাকবে মানুষের অধিকার। কথা বলার অধিকারও থাকবে না। জীবন-জীবিকার অধিকারও থাকবে না।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top