News Flash

  • Home
  • দেশ
  • লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করবে হিন্দু মহাসভা
Image

লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করবে হিন্দু মহাসভা

বাঁকুড়া, ২১ এপ্রিল (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে হিন্দু মহাসভা বিজেপিকে পূর্ণ সমর্থন করবে। রবিবার সকালে বাঁকুড়া জেলা হিন্দু মহাসভার কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বাঁকুড়া জেলা হিন্দু মহাসভার সাধারণ সম্পাদক সুশান্ত নন্দী। তিনি বলেন, নীতিগতভাবে বিজেপির সঙ্গে হিন্দু মহাসভার মতাদর্শগত পার্থক্য থাকলেও হিন্দু মহাসভা যা চায় বর্তমানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার সেই নীতিগুলি রুপায়ন করছে এবং বাকি নীতিগুলি রুপায়নের প্রচেষ্টা হচ্ছে বলেও তিনি জানান। যেমন জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারার অবসান ঘটানো, মুসলিম মহিলাদের তিন তালাক তুলে দেওয়া, রাম মন্দির প্রতিষ্ঠা এবং সর্বোপরি দেশব্যাপী হিন্দুত্ব জাতীয়তাবাদী মানসিকতার প্রসার ঘটানোর কারণেই বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার এই সিদ্ধান্ত। তাছাড়াও হিন্দু ভোট বিভাজন না করে সামগ্রিকভাবে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করাই শ্রেয় বর্তমান পরিস্থিতিতে। এছাড়াও রাজ্যে শাসকদলের মদতে হিন্দু মহাসভার নাম ভাঙ্গিয়ে কিছু কিছু জায়গায় প্রার্থী খাড়া করার প্রচেষ্টা চলছে। এইসব স্বঘোষিত প্রার্থীরা হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত নয়, এবিষয়ে নির্বাচন কমিশনকেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, বাঁকুড়ার বর্তমান বিধায়ক নীলাদ্রি শেখর দানা।

Releated Posts

আরএসএস অনুষ্ঠানে যোগ দেওয়া কেরলের উপাচার্যদের পদত্যাগ দাবি ভেনুগোপালের

তিরুবনন্তপুরম, ১৫ জুন: কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে. সি. ভেনুগোপাল সোমবার কেরলের তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তীব্র সমালোচনা…

ByByNews Desk Jun 15, 2026

বিদেশি বিনিয়োগ টানতে আরও পদক্ষেপ নেবে কেন্দ্র: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশে আরও বেশি বিদেশি পুঁজি আকৃষ্ট করতে কেন্দ্র সরকার শীঘ্রই নতুন পদক্ষেপ গ্রহণ করবে…

ByByNews Desk Jun 15, 2026

কুরিয়ার সংস্থার মাধ্যমে গাঁজা পাচারের চক্র ভাঙল এনসিবি, উত্তরপ্রদেশে ১২৪ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

গোরখপুর, ১৫ জুন (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স…

ByByNews Desk Jun 15, 2026

‘মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের আবর্জনা থেকে তুলে এনেছিলেন, তাঁরাই এখন বিশ্বাসঘাতকতা করছেন’: রামগোপাল যাদব

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দেওয়া ২০ জন ‘বিদ্রোহী’…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top