News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইন্ডি জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে কমলপুরে নির্বাচনী সভা
Image

ইন্ডি জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে কমলপুরে নির্বাচনী সভা

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২১ এপ্রিল: দেশ, সংবিধান ও গণতন্ত্র রক্ষার স্বার্থে ইন্ডিয়া ব্লক  সমর্থিত সি পিআই(এম) প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে জয়ী করার আহ্বানে কমলপুর মহকুমার চানকাপ বাজারসহ এলাকার বিভিন্ন পথে মিছিল পরিক্রমা  করে বাজার সভা অনুষ্ঠিত হয়। ভূষণ দাস ও রমনী দাসকে সভাপতিমন্ডলী করে এদিন বক্তব্য রাখেন সিপিআই(এম) কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, ধলাই জেলা কমিটির সদস্য বদরবোম হালাম, কমলপুর মহকুমা কমিটির সদস্য বদরলাল হালাম, দেবাশিষ দাস ও জয়দেব দাস।

বক্তব্য রাখতে গিয়ে অঞ্জন দাস বলেন, জীবন জীবিকার প্রশ্নে দেশের অর্থনীতির বিকাশে গত ১০ বছরে সরকারের সদর্থক উদ্যোগ কারো চোখে পড়েনি। কিন্তু রামের মন্দির নির্মাণে সরকার, বিজেপি ও সঙ্ঘ পরিবারের বিপুল কর্মযজ্ঞের সাক্ষী সমগ্র দেশ। শঙ্করাচার্যদের আপত্তি সত্বেও অসম্পূর্ণ মন্দির ভোট রাজনীতির জন্য  উদ্বোধন করা হয়েছিল। আসলে এর পেছনে কোনো ভক্তির বিষয় ছিল না,লক্ষ্য ছিল রামের প্রতি ধর্মপ্রাণ মানুষের আবেগকে শাসকদলের ভোট ব্যাঙ্ক করা আর রাম মন্দিরকে সংখ্যাগরিষ্ঠ অংশের কাছে মোদি ও বিজেপি ‘র সাফল্য হিসেবে তুলে ধরা।আজ মোদির নির্বাচনী প্রচারে দেখা যাচ্ছে সেটাই হচ্ছে। এদিন এমনভাবেই বিজেপিকে আক্রমণ করেছেন বাম নেতৃত্বরা।

Releated Posts

জল জীবন মিশন প্রকল্পের বকেয়া বিল পরিশোধের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ ঠিকাদাররা

বিশ্রামগঞ্জ, ৩১ জুলাই: জল জীবন মিশন (জেজেএম) প্রকল্পের অধীনে সম্পন্ন হওয়া কাজের দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিতে সিপাহিজলা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মাছ চুরি করতে এসে জনতার হাতে আটক নাবালক,  একাধিক চুরিকাণ্ডে যুক্ত থাকার দাবি

কমলপুর, ৩১ জুলাই: কমলপুরে মাছ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক নাবালক। জিজ্ঞাসাবাদের সময় সে একাধিক…

ByByReshmi Debnath Jul 31, 2026

বাইক দুর্ঘটনার মীমাংসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ৩১ জুলাই: ধনপুর বিধানসভার বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বাইক দুর্ঘটনার মীমাংসাকে কেন্দ্র করে অর্থ আত্মসাতের অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বাংলাদেশে পাচারের অভিযোগে ১৭টি গরু আটক, দুই বোলেরো গাড়ি জব্দ; তদন্তে বাইখোড়া থানার পুলিশ

আগরতলা, ৩১ জুলাই: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে সন্দেহে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top