News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মাধ্যমিকে দ্বিতীয় স্থান দখল আরএসএস পরিচালিত বিদ্যা নিকেতনের ছাত্রী ঝরনার
Image

মাধ্যমিকে দ্বিতীয় স্থান দখল আরএসএস পরিচালিত বিদ্যা নিকেতনের ছাত্রী ঝরনার

বিশ্বনাথ (অসম), ২০ এপ্রিল (হি.স.) : আজ শনিবার ঘোষিত মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বিশ্বনাথ জেলায় গৌরব কেড়ে এনেছে আরএসএস পরিচালিত বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের সংবদ্ধ সংগঠন শিশু শিক্ষা সমিতি, অসমের অধীনস্থ শংকরদেব শিশু বিদ্যা নিকেতনের ছাত্ৰী ঝরনা শইকিয়া। মোট ৫৯০ নম্বর লাভ করে ঝরনা গোটা অসমের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে।

মেধাবী ছাত্ৰী ঝরনা শইকিয়া অসমিয়া বিষয়ে ৯৮, ইংরেজিতে ১০০, গণিতে ৯৪, সাধারণ বিজ্ঞানে ৯৮, সমাজ বিজ্ঞানে ১০০ এবং ঐচ্ছিক গণিতে ১০০ নম্বর লাভ করেছে।

আজ সকালে ফলাফল ঘোষণার পর ঝরনার গৃহ-গ্রাম গড়েহাগি এবং বিশ্বনাথ শংকরদেব শিশু বিদ্যা নিকেতন আনন্দের জোয়ারে ভেসে যায়। ঢাক-ঢোল বাজিয়ে, বিহুনৃত্য করে গ্রামের বাড়ি থেকে শোভাযাত্রা করে তাকে তার বিদ্যালয়ে নিয়ে আসা হয়। এখানে তাকে সংবর্ধনার জোয়ারে ভাসিয়ে দিয়েছেন আচার্যকুল, তার সহপাঠী এবং এলাকার উচ্ছ্বসিত নাগরিকবৃন্দ।

ঝরনার এই সাফল্যের খবর পেয়ে শংকরদেব শিশু বিদ্যা নিকেতনে এসে বিশ্বনাথের বিধায়ক প্ৰমোদ বরঠাকুর, শোণিতপুর লোকসভা আসনে বিজেপি-প্ৰাৰ্থী রঞ্জিত দত্ত, সারা অসম ছাত্র সংস্থার বিশ্বনাথ শাখার পদাধিকারীবৃন্দ, বিশ্বনাথ জেলা সাংবাদিক সংস্থা, বিশ্বনাথ প্ৰেস ক্লাব, অসম জাতীয়তাবাদী যুব-ছাত্ৰ পরিষদ, সারা অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন (আমসু), কোচ রাজবংশী ছাত্ৰ সংস্থা সহ আরও বেশ কয়েকটি সংগঠন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ মেধাবী ছাত্রীকে উষ্ণ সংবৰ্ধনা জ্ঞাপন করেছেন।

এখানে উল্লেখ করা যেতে পারে, গড়েহাগি গ্রামের ক্ষুদ্ৰ ব্যবসায়ী (টমটম চালক) সুরেন্দ্ৰ শইকিয়া এবং অঙ্গনওয়াড়ি কৰ্মী জোনালি শইকিয়ার কন্যা ঝরনা শইকিয়ার এই সাফল্যে তার গ্রামের বাসিন্দারাও উচ্ছ্বসিত।

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top