News Flash

  • Home
  • খেলা
  • শুক্রবার ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রিভালদোর জন্মদিন
Image

শুক্রবার ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রিভালদোর জন্মদিন

কলকাতা, ১৯ এপ্রিল (হি.স.): রিভালদো। প্রাক্তন ব্রাজিলীয় কিংবদন্তি পেশাদার ফুটবলার। তিনি প্রধানত একজন মধ্যমাঠের খেলোয়াড়, কিন্তু স্ট্রাইকার হিসেবেও খেলতেন। শুক্রবার ব্রাজিলিয়ান এই কিংবদন্তি ফুটবলারের ৫২ তম জন্মদিন।

তিনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় পাঁচ বছর খেলেন। ১৯৯৮ ও ১৯৯৯ সালে স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়নশিপ ও ১৯৯৮ কোপা দেল রে জয় করেন। বার্সেলোনার হয়ে ১৩০ গোল করে তিনি ক্লাবের নবম সর্বোচ্চ গোলদাতার আসন দখল করে আছেন।

১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত রিভালদো ব্রাজিলের হয়ে খেলেছেন ৭৪টি ম্যাচ। এই ৭৪ ম্যাচে ৩৫ টি গোল করে তিনি ব্রাজিলের সর্বকালের সপ্তম সর্বোচ্চ গোলদাতা হয়ে রয়েছেন। তিনি ব্রাজিলকে ১৯৯৮ সালে ফিফা বিশ্বকাপের ফাইনালে তুলতে সাহায্য করেছেন। ১৯৯৯ সালে ব্রাজিলকে কোপা আমেরিকা জিতিয়ে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। ২০০২ ফিফা বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন রিভালদো। তিনি ১৯৯৮ ও ২০০২ সালের ফিফা বিশ্বকাপের অল-স্টার দলের অন্তর্ভুক্ত ছিলেন। ১৯৯৯ সালে তিনি বেলন ডি’অর এবং ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার জেতেন। ২০০৪ সালে ব্রাজিলিয়ান গ্রেট পেলে কর্তৃক প্রণীত বিশ্বের সর্বশ্রেষ্ঠ জীবিত খেলোয়াড়দের তালিকা ফিফা ১০০–তে তার নাম ছিল। ব্রাজিলিয়ান ফুটবল মিউজিয়াম হল অফ ফেমেও তার নাম আছে। ২০১৪ সালের মার্চে রিভালদো পেশাদার ফুটবল থেকে অবসর নেন।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top