News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া মণ্ডল এবং যুবমোর্চার যৌথ উদ্যোগে পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ 
Image

তেলিয়ামুড়া মণ্ডল এবং যুবমোর্চার যৌথ উদ্যোগে পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ 

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ মে: সূর্যের প্রখর তাপে মানুষের অস্বস্তিকর অবস্থা। তা থেকে মানুষকে কিছুটা স্বস্তি দিতে ত্রিপুরা প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে তেলিয়ামুড়া মণ্ডল এবং তেলিয়ামুড়া যুবমোর্চার যৌথ উদ্যোগে সপ্তাহ ব্যাপী একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয় মোহরছড়া বাজারে।

এই সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণীর সাহা রায় সহ দলীয় নেতৃত্বগণ। এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে যুব মোর্চার কর্মী সমর্থক থেকে শুরু করে বিজেপি দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
এছাড়া বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।তীব্র দাবদাহের এই সময়ে এই সামাজিক কর্মসূচি কে সাধুবাদ জানিয়েছে জনগণ।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top