News Flash

  • Home
  • দেশ
  • প্রজ্জ্বল-কাণ্ড নিছক যৌন কেলেঙ্কারি নয়, গণধর্ষণের ঘটনা! অভিযোগ রাহুলের
Image

প্রজ্জ্বল-কাণ্ড নিছক যৌন কেলেঙ্কারি নয়, গণধর্ষণের ঘটনা! অভিযোগ রাহুলের

শিবমোগা, ২ মে (হি.স.): প্রজ্জ্বল-কাণ্ড নিছক যৌন কেলেঙ্কারি নয়, গণধর্ষণের ঘটনা! এমনই অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার কর্ণাটকের শিবমোগায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, “এখানে সবথেকে বড় সমস্যা হল রেভান্না বিষয়টি, অন্তত ৪০০ জন মহিলাকে ধর্ষণ করেছে এই মানুষটি। আর জঘন্য সেই ঘটনাগুলির ভিডিয়ো তিনি তুলে রাখতেন।”

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেছেন, “তাঁর (প্রজ্জ্বল) পক্ষে ভোটপ্রচারের জন্য প্রধানমন্ত্রীর প্রকাশ্যে মহিলাদের কাছে ক্ষমা চাওয়া উচিত।” উল্লেখ্য, সম্প্রতি প্রজ্জ্বলের ‘যৌন কুকীর্তির’ হাজার তিনেক ভিডিও ভরা একটি পেন ড্রাইভ প্রকাশ্যে আসে। অভিযোগকারী বিজেপি নেতা দেবরাজ গৌড়ার দাবি, গত পাঁচ বছর ধরে হাসনের সাংসদ কয়েক হাজার মহিলাকে ধর্ষণ এবং যৌন নির্যাতন করে সেই ভিডিও নিজেই তুলে রাখত।

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top