News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জল তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু মহিলার
Image

জল তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু মহিলার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২ মে: বাড়ির টিউবওয়েল থেকে জল তুলতে গিয়ে মৃত্যু হল এক মহিলার। টিউবওয়েলের সাথে ছিল জল উত্তোলক মোটর, সেই মোটর চালাতে গিয়ে এক মহিলা বিদ্যুৎসংযোগ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লো। ঘটনাটি ঘটেছে  সাড়ে তিনটা নাগাদ কমলপুরের মায়াছড়ি পঞ্চায়েতের দশ নং এলাকায়। মৃত মহিলার নাম রানী খয়রা (৪১)স্বামী বাবুল খয়রা। তাদের বাড়ির টিউবওয়েলের মধ্যে যে মটর ছিল, এর তার ছিঁড়ে কলে বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। বাড়ির মানুষ কিছুক্ষন পর টের পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরে খবর করলে তারা গিয়ে মহিলাকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করে। মহিলার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026

বেনামি অভিযোগে আইন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে মানবাধিকার কমিশনের পদক্ষেপে হাইকোর্টের স্থগিতাদেশ

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বেনামি অভিযোগের ভিত্তিতে ত্রিপুরা ল’ ইউনিভার্সিটির রেজিস্ট্রার নচিকেতা মিত্তলের বিরুদ্ধে ত্রিপুরা মানবাধিকার কমিশন-এর শুরু করা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা, চোখের চিকিৎসার জন্য পরিবারের সাহায্যের আবেদন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: গত ৩১ আগস্ট আগরতলা শহরের আখাউড়া রোড এলাকায় পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় আহত আয়েশা খাতুন।…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top