News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ ঘর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার, এলাকাবাসীর সন্দেহ খুন করা হয়েছে তাকে
Image

নিজ ঘর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার, এলাকাবাসীর সন্দেহ খুন করা হয়েছে তাকে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ মে: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের সমষপুর এলাকায় এক বৃদ্ধকে খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকালে খবর আসে সাবাসপুর গ্রাম পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ডে একটা বাজে গন্ধ বের হচ্ছে। ঘটনার খবর পেয়ে এলাকাবাসীরা জড়ো হয়। পুলিশকে খবর দেওয়া হয়। ধর্মনগর থানায় খবর আসতেই বড়বাবু হিমাদ্রি সরকার অন্যান্য পুলিশের দলবল নিয়ে এলাকায় হাজির হন। দরজা ভেঙ্গে প্রায় ৭০ বছরের আলাউদ্দিনের মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে কেউ উনাকে খুন করে দুই তিন দিন আগে একা পেয়ে ঘরেই ফেলে রেখেছিল। আপাতত মৃতদেহ ময়নাতদন্তের জন্য ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানে ময়না তদন্তের পর কবে মৃত্যু হয়েছে এবং কারা  খুন করেছে তদন্তক্রমে তা বের হয়ে আসবে বলে পুলিশ আশাবাদী।

উল্লেখ্য  আলাউদ্দিন একাই থাকতেন এবং কখনো হাজি কখনো বা অন্যত্র বেরিয়ে ঘুরে বেড়াতেন। ইদানিং বেশ কিছু টাকা যোগাড় করেছিলেন হজে যাবেন বলে। কেউ তাকে মেরে তার টাকা নিয়ে গেছে বলে এলাকাবাসীরা দাবি করছে। উল্লেখ্য আলাউদ্দিন প্রতিদিনই এর বাড়ি, তার বাড়ি ঘুরে বেড়ান। কয়েকদিন যাবত উনার কোন খবর না পাওয়ায় উনার মাসি শাশুড়ি দেখতে আসেন কেন ওনার কোন খবর নেই। উনার কোন টাকা এবং মোবাইল পাওয়া যায়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে কেন এবং কবে এই খুন হয়েছে। সর্বত্র একটা নিস্তব্ধ ভাব ফুটে উঠেছে বৃদ্ধের মৃত্যুর ঘটনায়।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top