News Flash

  • Home
  • প্রধান খবর
  • এসেই গেল ভোটের দিন, ১৯ এপ্রিল বঙ্গের ৩টি-সহ ১০২টি আসনে লোকসভা নির্বাচন
Image

এসেই গেল ভোটের দিন, ১৯ এপ্রিল বঙ্গের ৩টি-সহ ১০২টি আসনে লোকসভা নির্বাচন

নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): দেখতে দেখতে এসেই গেল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের দিন। ১৯ এপ্রিল (শুক্রবার) পশ্চিমবঙ্গের তিনটি সংসদীয় কেন্দ্র-সহ দেশের মোট ১০২টি লোকসভা আসনে নির্বাচনের ভোটগ্রহণ হবে। প্রথম দফায় পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার (এসটি), জলপাইগুড়ি (এসসি) ও কোচবিহার (এসসি) এই তিনটি লোকসভা আসনে ভোট হবে।

এছাড়াও অরুণাচল প্রদেশের দু’টি (অরুণাচল প্রদেশ পূর্ব, অরুণাচল প্রদেশ পশ্চিম), অসমের ৫টি (ডিব্রুগড়, জোরহাট, কাজিরাঙ্গা, লখিমপুর, সোনিতপুর), বিহারের ৪টি (ঔরঙ্গাবাদ, গয়া, জামুই, নওয়াদা), ছত্তিশগড়ের একটি (বস্তার), মধ্যপ্রদেশের ৬টি (ছিন্দওয়াড়া, বালাঘাট, জব্বলপুর, মন্ডলা, সিধি, শাহদোল), মহারাষ্ট্রের ৫টি (নাগপুর, চন্দ্রপুর, ভান্ডারা-গোন্দিয়া, গড়চিরৌলি-চিমুর, রামটেক) লোকসভা আসনে ভোট হবে শুক্রবার। পাশাপাশি মণিপুরের দু’টি, মেঘালয়ের দু’টি (শিলং, তুরা), মিজোরামের একটি, নাগাল্যান্ডের একটি, রাজস্থানের ১২টি (গঙ্গানগর, বিকানের, চুরু, ঝুনঝুনু, সিকার, জয়পুর গ্রামীণ, জয়পুর, আলওয়ার, ভরতপুর, করৌলি-ধোলপুর, দৌসা, নাগৌর), সিকিমের একটি, তামিলনাড়ুর ৩৯টি (তিরুভাল্লুর, চেন্নাই উত্তর, চেন্নাই দক্ষিণ, চেন্নাই সেন্ট্রাল, শ্রীপেরুমবুদুর, কাঞ্চিপুরম, আরাককোনাম, ভেলোর, কৃষ্ণগিরি, ধর্মপুরী, তিরুভান্নামালাই, আরানি, ভিলুপ্পুরম, কাল্লাকুরিচি, সালেম, নামাক্কাল, ইরোড, তিরুপুর, নীলগিরি, কোয়েম্বাটোর, তিরুপল্লী, পোলাচিপুর, পল্লীর , পেরাম্বলুর, কুদ্দালোর, চিদাম্বরম, মায়িলাদুথুরাই, নাগাপট্টিনম, থাঞ্জাভুর, শিবগাঙ্গা, মাদুরাই, থেনি, বিরুধুনগর, রামানাথপুরম, থুথুকুডি, টেনকাসি, তিরুনেলভেলি, কন্যাকুমারী), ত্রিপুরার একটি, উত্তর প্রদেশের ৮টি (পিলিভিট, সাহারানপুর, কাইরানা, মুজফফরনগর, বিজনৌর, নাগিনা, মোরাদাবাদ, রামপুর), উত্তরাখণ্ডের ৫টি (তেহরি গাড়ওয়াল, গাড়ওয়াল, আলমোড়া, নৈনিতাল-উধম সিং নগর, হরিদ্বার), আন্দামান ও নিকোবরের একটি, জম্মু ও কাশ্মীরের একটি (উধমপুর), লক্ষদ্বীপের একটি ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির একটি আসনে ভোটগ্রহণ হবে।

১৯ এপ্রিল থেকে সাত দফায় লোকসভা ভোট হবে দেশে। পশ্চিমবঙ্গে সব দফাতেই ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফার ভোট ২৬ এপ্রিল, তৃতীয় দফার ভোট ৭ মে, চতুর্থ দফার ১৩ মে, পঞ্চম দফা ২০ মে, ষষ্ঠ দফা ২৫ মে এবং অন্তিম দফার ভোট ১ জুন, গণনা এবং ফল ঘোষণা ৪ জুন। নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। মোতায়েন থাকছে পর্যাপ্ত পরিমানে নিরাপত্তা বাহিনী।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top