News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রথম দফা লোকসভা নির্বাচন ও রামনগর উপনির্বাচনের সাঙ্গ হল সরব প্রচার
Image

প্রথম দফা লোকসভা নির্বাচন ও রামনগর উপনির্বাচনের সাঙ্গ হল সরব প্রচার

আগরতলা, ১৭ এপ্রিল : হাইভোল্টেজ লোকসভা ভোটের প্রথম দফা নির্বাচনের এবং রামনগর কেন্দ্রের উপনির্বাচনের আজ সরব প্রচার সাঙ্গ হয়েছে।আজ বিকাল পাঁচটায় সরব প্রচার সমাপ্ত হয়েছে। পশ্চিম ত্রিপুরা আসনে ভোটের প্রচার সেরে প্রার্থী, রাজনৈতিক দল এবং নেতা ও কর্মীরা এখন কিছুটা বিশ্রামের আমেজে রয়েছেন। ভোটের প্রচার শুরু হওয়ার পর থেকে তীব্র দাবদাহ বাধা হয়ে দাঁড়াতে পারেনি।সকাল থেকে রাত পর্যন্ত মানুষের দুয়ারে দুয়ারে ছুটে বেড়িয়েছেন প্রার্থী সহ নেতা- কর্মীরা।

সভা সমাবেশে আওয়াজ ফাটানো থেকে শুরু করে রোড শো সব কিছুতেই চমক দেওয়ার চেষ্টা হয়েছে।গণদেবতাদের আকৃষ্ট করার জন্য সমস্ত রাজনৈতিক দলের নেতা, কর্মী ও প্রার্থীরা দিনরাত খেটেছেন। এখন চারিদিকে অনেকটাই নিস্তব্ধতা বিরাজ করবে। আগামী ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে ভোট গ্রহণ হবে।

রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছেন, আজ বিকাল ৫ টায় রাজ্যের লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে ত্রিপুরা পশ্চিম সংসদীয় ক্ষেত্র ও ৭ রামনগর বিধানসভা ক্ষেত্রের উপ নির্বাচনের সরব প্রচার শেষ হল। ওই সময়সীমার পর থেকে কোন রাজনৈতিক দল নির্বাচনী সভা, রোড শো সহ বিভিন্ন ধরনের প্রচারণামূলক কর্মসূচি সংঘটিত করতে পারবে না বলে আদেশ রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের।

Releated Posts

ভিসি নির্বাচন কোনো দলের নয়, তিপ্রাসাদের গণতান্ত্রিক অধিকারের লড়াই: প্রদ্যোত

আগরতলা, ১৬ জুন: দীর্ঘ এক দশক ধরে টিটিএএডিসি-এর অধীনে ভিলেজ কমিটি নির্বাচন না হওয়ায় গ্রামাঞ্চলে গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top