News Flash

  • Home
  • দিনের খবর
  • ক্যানিংয়ে তৃণমূল আইএসএফ বিবাদে গ্রেফতার ২
Image

ক্যানিংয়ে তৃণমূল আইএসএফ বিবাদে গ্রেফতার ২

ক্যানিং, ১৭ এপ্রিল (হি.স.) : ক্যানিংয়ে তৃণমূল ও আইএসএফ-এর মধ্যে বিবাদে ২ জনকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ। মঙ্গলবার রাতে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে বচসা থেকে মারামারির সৃষ্টি হয়। তারফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে, ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ অঙ্গদবেরিয়ায়।

মোকাদ্দেস গাজী নামে এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এলাকার আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। পাল্টা জহিরুল সর্দার সহ বেশ কয়েকজন আইএসএফ কর্মীকেও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় দুপক্ষই ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ রাস্তায় কয়েকজন আইএসএফ কর্মী বসেছিলেন। তৃণমূলের অভিযোগ তাঁরা সেখান থেকে যাওয়ার সময় আচমকাই আইএসএফ কর্মীরা তাঁদের উপর হামলা চালায়। ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি মোকাদ্দেস গাজী সহ দুজন তৃণমূল কর্মী জখম হয়েছেন।

Releated Posts

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top