News Flash

  • Home
  • প্রধান খবর
  • মমতার দুঃশাসনে উন্নয়ন থেকে বঞ্চিত পশ্চিমবঙ্গ : অমিত শাহ
Image

মমতার দুঃশাসনে উন্নয়ন থেকে বঞ্চিত পশ্চিমবঙ্গ : অমিত শাহ

বর্ধমান, ৩০ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শাহ। মঙ্গলবার বর্ধমানের মেমারির জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “এখন সমগ্র ভারত উন্নয়নের সাক্ষী, কিন্তু মমতার দুঃশাসনের কারণে পশ্চিমবঙ্গ তা থেকে বঞ্চিত।” নির্বাচনী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে অমিত শাহ বলেছেন, “আমাদের সমর্থন করুন, কারণ একমাত্র নরেন্দ্র মোদীর সরকার ‘সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করতে পারে।”

রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান বয়কট করার জন্য তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেছেন, “বছরের পর বছর ধরে আমাদের দেশের মানুষ এবং রাম ভক্তরা চেয়েছিলেন অযোধ্যায় একটি রাম মন্দির তৈরি হোক। কিন্তু এই লোকজন তাতে বাধা দিচ্ছিল। যখন রাম মন্দির তৈরি হয়, তখন মমতা দিদি এবং ভাইপো দু’জনকেই আমন্ত্রণ পাঠানো হয়েছিল, কিন্তু তারা সেখানে যাননি। তাঁরা অনুপ্রবেশকারীদের ভয় পায়, তাই তারা রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুঠানে যাননি।”

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top