News Flash

  • Home
  • খেলা
  • আজ থেকে কলকাতায় সিনিয়র মহিলাদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
Image

আজ থেকে কলকাতায় সিনিয়র মহিলাদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামীকাল থেকেই শুরু হচ্ছে জাতীয় ফুটবল আসর। ক্রীড়া সূচি আগেই ঘোষণা করা হয়েছে। ২৮তম সিনিয়র মহিলাদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আগামীকাল থেকে।‌এবারের আসর হচ্ছে রাজমাতা জিজাবাই ট্রফি নামে। ফাইনাল রাউন্ডের খেলা হবে পশ্চিমবঙ্গের কলকাতায়। এবারের আসরে গ্রুপ এ-তে রয়েছে তামিলনাড়ু, পাঞ্জাব, দিল্লী, রেলওয়েজ, ওয়েস্ট বেঙ্গল এবং চন্ডিগড়। গ্রুপ বি-তে রয়েছে হরিয়ানা, মনিপুর, ওড়িশা, সিকিম, ঝাড়খন্ড ও মহারাষ্ট্র। আগামীকাল সকাল আটটায় দিল্লি ও তামিলনাড়ুর ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু। পরবর্তী সময়ে আগামীকালই আরও দুটো ম্যাচ রয়েছে। একটিতে রেলওয়েজ খেলবে চন্ডিগড়ের বিরুদ্ধে। অপরটিতে পাঞ্জাব খেলবে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে। দুই মেয়ে সকাল ৮ টায় বি গ্রুপের খেলায় উড়িষ্যায় খেলবে হরিয়ানার বিরুদ্ধে। বিকেলে দুটো ম্যাচে সিকিম খেলবে মহারাষ্ট্রের বিরুদ্ধে এবং অপর ম্যাচে মনিপুর খেলবে ঝাড়খণ্ডের বিরুদ্ধে। ১১ মে পর্যন্ত চলবে লীগ পর্যায়ের খেলা। পরবর্তী সময়ে মূল পর্বের খেলা শুরু হবে, প্রতিটি গ্রুপের সেরা দলগুলোকে নিয়ে।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top