News Flash

  • Home
  • খেলা
  • ‌তপন স্মৃতি নকআউট ক্রিকেট : ফ্রেন্ডসকে নকআউট করে ফাইনালে কসমোপলিটন
Image

‌তপন স্মৃতি নকআউট ক্রিকেট : ফ্রেন্ডসকে নকআউট করে ফাইনালে কসমোপলিটন

ইউনাটেড ফ্রেন্ডস-‌১৭২
কসমোপলিটন-‌ ১৭৫/‌৭

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত জয় কসমোপলিটনের। ফাইনালিস্ট হওয়ার আগেই ফ্রেন্ডসকে নকআউট করে দিয়ে তপন স্মৃতি ক্রিকেটের ফাইনালে খেলবে কসমোপলিটন ক্লাব।
নকআউট ট্রফি এবছর থাকছে কৃষ্ণনগর এলাকায়। ফাইনালে কৃষ্ণনগরের দুই ক্লাব সংহতি এবং কসমোপলিটন মুখোমুখি হবে । ২ মে হবে ফাইনাল ম্যাচ। এম বি বি স্টেডিয়ামে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত তপন স্মৃতি নকআউট ক্রিকেট আসরে। মঙ্গলবার পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে আসরের দ্বিতীয় সেমিফাইনালে কসমোপলিটন ক্লাব জয়লাভ করে। ৩ উইকেটে পরাজিত করে হট ফেভারিট ইউনাটেড ফ্রেন্ডসকে। ইউনাটেড ফ্রেন্ডসের গড়া ১৭২ রানের জবাবে ৫৩ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে জযের লক্ষ্যে পৌঁছে যায় কসমোপলিটন ক্লাব। বিজযী দলের শুভম প্রথমে বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে মোক্ষম ৩৪ রান করে দলকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন। এছাড়া চন্দন রায়-‌রে অবদানও ছিলো দলের জয়ে। বিফলে গেলো ইউনাটেড ফ্রেন্ডসের তেজশ্বী জশোয়ালের দুরন্ত অর্ধশতরান। পাশাপাশি মরশুমে প্রথম ট্রফি জয়ের স্বপ্নও ধূলিসাৎ হয়ে গেলো। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ইউনাটেড ফ্রেন্ডস ১৭২ রান করে ৪৪ ওভারে। শেষ দিকে অভিজিৎ দেববর্মা যদি কিছুটা প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে ইউনাটেড ফ্রেন্ডসের স্কোর ১৪০ রানের গন্ডি পার হতো না। আসরের প্রায় প্রতিটি ম্যাচের মতো এদিনও ২২ গজে ব্যাট হাতে জ্বলে উঠেন তেজশ্বী জশোয়াল। দুরন্ত ব্যাট করে তেজশ্বী ৫২ রান করেন। তঁার ইনিংস সাজানো ছিলো ৬১ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে। এছাড়া দলের পক্ষে অঙ্কিত প্রতাপ সিং ৪৯ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৭, অভিজিৎ দেববর্মা ৪০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ (‌অপ:‌), সৈকত দাশগুপ্ত ৩৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৮, ঋত্বিক শ্রীবাস্তব ১৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ এবং দলনায়ক বিশাল ঘোষ ২৭ বল খেলে ১০ রান করেন। কসমোপলিটনের পক্ষে শঙ্কর পাল ৩৫ রানে, শুভম ৪১ রানে ৩ টি করে এবং চন্দন রায় ২৪ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে কসমোপলিটন ‌৪১.‌১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে প্রয়োজনীয় রান তুলে নেয়। সপ্তম উইকেটে শুভম এবং চন্দন ৬২ রান যোগ করে দলের জয়কে সহজ করে দেন। দলের পক্ষে ওপেনার বাবুল দে ৭২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৭, শুভম ৩৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪, শঙ্কর পাল ৪১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৩, চন্দন রায় ৩১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ (‌অপ:‌) এবং তন্ময় ঘোষ ২৩ বল খেলে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে অভিজিৎ সরকার ২৭ রানে, ঋত্বিক শ্রীবাস্তব ৩৫ রানে এবং প্রীন্স রাণা ৪৭ রানে ২ টি করে উইকেট দখল করেন।‌ ‌

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top