News Flash

  • Home
  • দিনের খবর
  • মালিওয়াল-কাণ্ডে অভিযুক্ত বিভবের বাড়িতে পুলিশ
Image

মালিওয়াল-কাণ্ডে অভিযুক্ত বিভবের বাড়িতে পুলিশ

নয়াদিল্লি, ১৭ মে (হি. স.) : বিভব কুমারের বিরুদ্ধে স্বাতী মালিওয়ালের এফআইআর দায়েরের পর শুক্রবার দিল্লি পুলিশের একটি দল দিল্লির বিভব কুমারের বাড়িতে যায়। তদন্তের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সহকারী বিভব কুমারের বিরুদ্ধে আম আদমি পার্টির সাংসদ স্বাতী মালিওয়ালের শারীরিক হেনস্থার অভিযোগ রাজধানীর রাজনৈতিক পারদ চড়িয়েছে। কেজরিওয়ালের সহকারী বিভব কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সাংসদ জানিয়েছেন, কেজরিওয়ালের বাসভবনে বৈভব তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেছেন। ঘটনায় আভ্যন্তরীণ আঘাতের কারণে শুক্রবার দিল্লির এইমসে স্বাস্থ্য পরীক্ষার জন্যেও নিয়ে যাওয়া হয় স্বাতীকে। এরপর এদিন সকালে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের বাসভবনেও পৌঁছয় দিল্লি পুলিশের তদন্তকারী দল। জানা গেছে, স্বাতী মালিওয়ালের সঙ্গে কথা বলে সেখান থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনে যেতে পারে দিল্লি পুলিশ। কেজরির আবাসনে নিযুক্ত নিরাপত্তা কর্মীদের বক্তব্য রেকর্ড করা হবে বলে সূত্রের খবর।

Releated Posts

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top