News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেসের শুধু একটাই পরিচয় বিশ্বাসঘাতকতা : প্রধানমন্ত্রী
Image

কংগ্রেসের শুধু একটাই পরিচয় বিশ্বাসঘাতকতা : প্রধানমন্ত্রী

ধারাশিব, ৩০ এপ্রিল (হি.স.): কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। মঙ্গলবার মহারাষ্ট্রের ধারাশিবে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কংগ্রেসের শুধু একটাই পরিচয় বিশ্বাসঘাতকতা।” জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “একটি দুর্বল সরকার কি একটি শক্তিশালী দেশ তৈরি করতে পারে? কংগ্রেস সরকার কি ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে?” জনসভায় থেকে ভেসে আসে, “না” শব্দ।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “মোদী দিন-রাত পরিশ্রম করে আপনাদের জীবন বদলে দিচ্ছেন। অন্যদিকে, ইন্ডি জোট মোদীকে বদলাতে সব রকম চেষ্টা চালাচ্ছে। আমি আপনাদের জীবন পরিবর্তন করতে চাই, কিন্তু তাঁরা আমাকে পরিবর্তন করতে চায়।” প্রধানমন্ত্রীর কথায়, “কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাঁদের ‘মহব্বত কি দুকান’-এ নকল ভিডিও বিক্রি করা হচ্ছে…তারা মোদীর বক্তৃতা ও কণ্ঠ ব্যবহার করে নকল ভিডিও তৈরি করছে। কংগ্রেস হেরে যাওয়ার ভয় পাচ্ছে।”

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top