News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের কাছে ভারতের গৌরব বাড়িয়েছেন : যোগী আদিত্যনাথ
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের কাছে ভারতের গৌরব বাড়িয়েছেন : যোগী আদিত্যনাথ

নওয়াদা, ১৫ এপ্রিল (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের একটি মহান দেশ হিসেবে ভারতের গৌরব বাড়িয়েছেন, সোমবার এই মন্তব্য করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি সোমবার বিহারের নওয়াদায় নির্বাচনী জনসভায় ভাষণে একথা বলেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোমবার বিহারের নওয়াদায় এনডিএ প্রার্থী বিবেক ঠাকুরের সমর্থনে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। এই জনসভা থেকে যোগী কেন্দ্রের মোদী সরকারের কাজগুলি জনগণের সামনে তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের একটি মহান দেশ হিসেবে ভারতের গৌরব বাড়িয়েছেন। এছাড়াও তিনি কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে দেশে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। সেজন্য লোকসভা নির্বাচনে ৪০০টি আসন নিয়ে তৃতীয়বারের মতো আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন মোদী। তিনি আরও বলেন, মোদীজির তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার জন্য বিবেক ঠাকুরের নওয়াদা থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়া প্রয়োজন।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top