News Flash

  • Home
  • দিনের খবর
  • বাংলায় লোকসভা ভোটে ৩০ আসন পেলেই অনুপ্রবেশ বন্ধ হবে : অমিত শাহ
Image

বাংলায় লোকসভা ভোটে ৩০ আসন পেলেই অনুপ্রবেশ বন্ধ হবে : অমিত শাহ

বুনিয়াদপুর, ১০ এপ্রিল (হি.স.) : বাংলায় লোকসভা ভোটে ৩০ আসন পেলেই অনুপ্রবেশ বন্ধ হবে। বুধবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে নির্বাচনী জনসভা থেকে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন অনুপ্রবেশ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শাহ বলেন, ‘অনুপ্রবেশকারীরাই মমতার ভোট ব্যাংক।’ শাহ আরও বলেন, ‘অসমে অনুপ্রবেশ খতম করেছে বিজেপি। বাংলায় লোকসভা ভোটে ৩০ আসন পেলে এখানে সীমান্ত টপকে কেউ অনুপ্রবেশ করতে পারবে না।’

পাশাপাশি এদিন সিএএ নিয়ে মমতা ভয় দেখাচ্ছেন বলেও তোপ দাগেন অমিত শাহ। বলেন, ‘মমতা দিদি বাংলার লোকেদের বোকা বানাচ্ছেন। আমি বলতে চাই, ভয় না পেয়ে যত শরণার্থী এসেছেন, তাঁরা যেন নাগরিকত্বের আবেদন করেন। কারও নাম বাদ যাবে না।’ প্রসঙ্গত এবারের ভোটে নির্বাচনী প্রচারের জন্য এই প্রথম বাংলায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top