News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশে যারা বিনিয়োগ শেষ করতে চায়, তাঁদের পাশে দাঁড়িয়েছে ডিএমকে : প্রধানমন্ত্রী
Image

দেশে যারা বিনিয়োগ শেষ করতে চায়, তাঁদের পাশে দাঁড়িয়েছে ডিএমকে : প্রধানমন্ত্রী

কোয়েম্বাটুর, ১০ এপ্রিল (হি.স.) : তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-কে ফের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তামিলনাড়ুর কোয়েম্বাটুরের মেট্টুপালায়মে একটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “যারা দেশে বিনিয়োগ শেষ করতে চায় তাঁদের পাশে দাঁড়িয়েছে ডিএমকে। এই লোকজন নিজেদের রাজনীতি দিয়ে তামিলনাড়ুর সবচেয়ে বেশি ক্ষতি করছে। বিজেপি সরকার তামিলনাড়ুর এই অঞ্চলে একটি ”প্রতিরক্ষা করিডোর” তৈরি করছে। আইএনডিআই জোটের মানসিকতা নিয়ে কি কখনও ”প্রতিরক্ষা করিডোর” তৈরি হবে?”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন কোন দল ক্ষমতায় রয়েছে তার উপর ভিত্তি করে রাজ্যগুলির সঙ্গে বৈষম্য করা হত। কিন্তু এনডিএ সরকার ”সবকা সাথ, সবকা বিকাশ”-এর দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। আমরা বলি বিকশিত ভারতের জন্য বিকশিত তামিলনাড়ু। তাই আমরা আমরা গত ১০ বছরে তামিলনাড়ুর উন্নয়নে লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছি।”

প্রধানমন্ত্রী এদিন আইএনডিআই জোটকে আক্রমণ করে বলেছেন, “আইএনডিআই জোট ভারতের শক্তিতে বিশ্বাস করে না। করোনার এত বড় মহামারী বিশ্বে এসেছে। আইএনডিআই জোটের লোকজন বলত, ভারত ভ্যাকসিন তৈরি করতে পারে না। আমরা বলেছিলাম আমরা একটি মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন তৈরি করব। আর তাই করেছি, ভারত শুধুমাত্র ভ্যাকসিন তৈরিই করেনি, বিনামূল্যে প্রদান করে কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top