News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ক্ষনিকের ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ চাষীরা
Image

ক্ষনিকের ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ চাষীরা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ এপ্রিল: শিলাবৃ‌ষ্টি‌তে সরসপু‌রের চাষীদের সবজি বাগান লন্ডভন্ড হয়ে গেছে। রবিবারের শিলাবৃষ্টির কারণে উত্তর ত্রিপুরার সরসপুর গ্রামের প্রচুর সব‌জি ক্ষেত বিনষ্ট হয়েছে। এরই মধ্যে অধিকাংশ ফসলই হচ্ছে ঢেঁড়শ। বর্তমা‌নে এই সব‌জি‌টির বাজারজাত করার উপযুক্ত সময়। এ‌র ম‌ধ্যে উক্ত সব‌জি বাগা‌নে ঝড় বৃ‌ষ্টির কুনজর লাগায় দু‌শ্চিন্তায় প‌ড়ে‌ছেন বি‌ভিন্ন কৃষ‌কেরা।

এই বিষয়ে সরসপুর গ্রামের ছয় নং ওয়ার্ড ঠেকনি এলাকার বাসিন্দা সন্ধ্যা নাথ, তপন শর্মা এবং বড়গুল এক নং ওয়ার্ডে বাসিন্দা সঞ্জীব নমঃ ও সমির নমঃ জানান রবিবার বেলা আনুমানিক বারোটা নাগাদ দানবরুপী ঝড় ও শিলাবৃ‌ষ্টি‌তে তা‌দের সব‌জি বাগা‌নের ব‌্যাপক ক্ষ‌তি সা‌ধিত ক‌রে‌ছে। শিলাবৃষ্টির কারণে তাদের সবজি ক্ষেত ‌বিনষ্ট হয়ে যাওয়ায় তারা এখন চরম লোকসা‌নে প‌ড়ে‌ছেন। তারম‌ধ্যে চল‌ছে চৈত্র মাস। এ মা‌সে মহাজন‌দের ব‌কেয়া লেন‌দেনও শেষ কর‌তে হয়।সবজি উৎপাদনে প্রচুর টাকা ব্যয় হয়েছে। ফ‌লে তারা ভে‌বে কোল পা‌চ্ছেন না।‌

কেননা এই কৃষি ফলনের উপর নির্ভর করে তাদের সংসারও প্রতিপা‌লিত হয়। এ‌তে বর্তমান প‌রি‌স্থি‌তি‌তে তারা চো‌খে শ‌র্ষের ফুল দেখ‌ছেন।‌কিন্তু এখন পর্যন্ত তা‌দের দু‌র্দিনে কেহ পা‌শে দাঁড়ান নি ব‌লে তারা আ‌ক্ষেপ ক‌রেন।তা‌দের‌ কথায় সরকা‌রি সাহায‌্য ব‌্যতি‌রে‌কে তা‌দের প‌ক্ষে ফের ঘু‌রে দাঁড়া‌নো মুশকিল।তাই ক্ষতিগ্রস্থ কৃষক‌দের সরকা‌রি সহায়তা পাই‌য়ে কৃষকরা প্রশাস‌নের কাছে জোরালো দাবি জানিয়েছেন।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top