News Flash

  • Home
  • দিনের খবর
  • কর্ণাটকের চিত্রদুর্গায় বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩০
Image

কর্ণাটকের চিত্রদুর্গায় বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩০

চিত্রদুর্গা, ৭ এপ্রিল (হি. স.): যাত্রী বোঝাই বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা কর্ণাটকের চিত্রদুর্গায়। রবিবার সাতসকালে বেঙ্গালুরু থেকে গোকর্ণ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে আরও দুই যাত্রীর। আহত অন্তত ৩০। আহতের সংখ্যা বাড়তে পারে বলে সূত্রের খবর।

জানা গেছে, অন্ততপক্ষে ৫০ জন যাত্রী ছিল ওই বাসে। আহতদের উদ্ধার করে হোলালকেরে তালুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি যাত্রীর আহত হওয়ার খবর এসেছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে ওই দুই যাত্রীর। এখনও অবধি দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনার একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানাচ্ছে, ওই রাস্তায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে বড় গাড়ি। যার জেরে আহত ও নিহত হন বহু মানুষ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top