News Flash

Image

অতিশীর অভিযোগ ভিত্তিহীন, সরব মনোজ তিওয়ারি

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি. স.) : আম আদমি পার্টির নেত্রী অতিশীকে শুক্রবার নির্বাচন কমিশনের পাঠানো নোটিশের বিষয়ে এবার মুখ খুললেন দিল্লির বিজেপি নেতা মনোজ তিওয়ারি।

মনোজ তিওয়ারি বলেন, অতিশীর সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আমরা সতর্ক করেছিলাম কিন্তু তিনি ক্ষমা চাননি। আমরা এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করি। সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন অতিশীকে একটি নোটিশ পাঠিয়েছে। অতিশী-সহ আম আদমি পার্টির নেতৃত্ব বিজেপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন মনোজ তিওয়ারি।

উল্লেখ্য, অতিশী এর আগে বলেছিলেন, ভোটের আগে আম আদমি পার্টির চারজন শীর্ষ নেতাকে গ্রেফতার করা হবে। বিজেপিতে যোগ না দিলে তিনি, সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠক এবং রাঘভ চাড্ডা গ্রেফতার হবেন। ভোটের মুখে বিজেপির বিরুদ্ধে অপ্রমাণিত অভিযোগ তুলে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন আম আদমি পার্টির মন্ত্রী অতিশী, সেই অভিযোগে তাঁকে নিজের মন্তব্য ব্যাখার জন্যে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top