News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে আক্রান্ত ছোট ভাই
Image

সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে আক্রান্ত ছোট ভাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ : সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে রক্তাক্ত হয়েছে বড় ভাই। ঘটনাটি ঘটেছে আমতলী থানার অন্তর্গত চারিপাড়া এলাকায়। এবারে ছোট ভাইয়ের বিরুদ্ধে আমতলী থানায় অভিযোগ দায়ের করেছেন বড় ভাই। ঘটনার বিবরণে বড় ভাই প্রদীপ সরকার জানিয়েছেন, তার ছোট ভাই সুদীপ সরকার প্রায়শই জায়গা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বড় ভাইয়ের উপর চড়াও হয়ে প্রদীপ সরকারকে মারধর করে। আজও এমন ঘটনা ঘটেছে।

 আজ বড় ভাই প্রদীপ তাঁর মায়ের সঙ্গে কিছু বিষয় নিয়ে কথা বলছিলেন। তখনই ছোট ভাই সুদীপ এসে তাদেরকে কথা বলতে বাঁধা দেয়। একসময় দুই ভাই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে করে ছোট ভাই সুদীপ তার বড় ভাইকে বেধড়ক মারধর করেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বড় ভাই প্রদীপ সরকার। তার মাথায় চারটি সেলাই লেগেছে। পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে বলে জানিয়েছেন তিনি। তার অভিযোগ জায়গা সম্পত্তি একা আত্মসাৎ করার জন্য প্রায়শই সে এমন মারধর করে বড় ভাইকে। এই বিষয়ে আমতলি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেছেন তিনি।  

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top