News Flash

  • Home
  • প্রধান খবর
  • বরুণ গান্ধীকে কংগ্রেস প্রার্থী হওয়ার প্রস্তাব অধীর চৌধুরীর
Image

বরুণ গান্ধীকে কংগ্রেস প্রার্থী হওয়ার প্রস্তাব অধীর চৌধুরীর

মুর্শিদাবাদ, ২৬ মার্চ (হি.স.) : বরুণ গান্ধীকে পিলভিট থেকে প্রার্থী করতে পারে কংগ্রেস! মঙ্গলবার তাঁকে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী।

অধীর চৌধুরী এদিন জানিয়েছেন, কংগ্রেসে যোগ দিতে চাইলে বরুণ গান্ধীকে ‘স্বাগত’ জানানো হবে।

মানেকা গান্ধীর ছেলেকে, এবার আর সেখান থেকে টিকিট দেয়নি বিজেপি। রবিবার, বিজেপি উত্তর প্রদেশের আরও ১৩টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে। তাতে দেখা যাচ্ছে, পিলভিট থেকে বিজেপির এবারের প্রার্থী জতিন প্রসাদ। প্রার্থী তালিকা থেকে বাদ পড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন বরুণ গান্ধী।

এদিন মুর্শিদাবাদে এক সাংবাদিক সম্মেলন করেন অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, গান্ধী পরিবারে তাঁর শিকড় রয়েছে বলেই বরুণ গান্ধীকে ভোট-যুদ্ধ থেকে বাদ দিয়েছে কংগ্রেস। এই অবস্থায় তাঁর কংগ্রেসে যোগ দেওয়া উচিত বলে জানিয়েছেন তিনি। অধীর চৌধুরী বলেন, “তাঁর (বরুণ গান্ধী) কংগ্রেসে যোগ দেওয়া উচিত। তিনি যোগ দিলে আমরা খুশি হব। তিনি একজন বড় মাপের নেতা এবং একজন সুশিক্ষিত রাজনীতিবিদ। তাঁর স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। আমরা চাই বরুণ গান্ধী এখন কংগ্রেসে যোগ দিন।”

Releated Posts

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top