News Flash

  • Home
  • দিনের খবর
  • মুম্বইয়ের একটি আবাসনের ষষ্ঠ তলায় ভয়াবহ আগুন
Image

মুম্বইয়ের একটি আবাসনের ষষ্ঠ তলায় ভয়াবহ আগুন

মুম্বই, ২৬ মার্চ (হি. স.) : মুম্বইয়ের একটি আবাসনের ষষ্ঠ তলায় ভয়াবহ আগুন লাগে। মঙ্গলবার সকালে মুম্বইয়ের মুলুন্ড পশ্চিমে অবস্থিত একটি ৬-তলা বাণিজ্যিক ভবনে আগুন লাগে। অ্যাভিওর কর্পোরেট পার্ক আবাসনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানা গিয়েছে। মুম্বইয়ের দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে।

মুম্বই দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, কিছু ব্যক্তি ওই আবাসনের বিভিন্ন তলায় আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারকাজ শুরু করা হয়েছে। আবাসনের ষষ্ঠ তলায় আগুন থেকে ধোঁয়া বেরোচ্ছে। দমকল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কেউ আহত বা মৃত্যুর ঘটনা ঘটেনি।

Releated Posts

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top