News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিলাবৃষ্টির জেরে ক্ষতিগ্রস্থ সোনামুড়ার বিভিন্ন এলাকা, মাথায় হাত কৃষকদের
Image

শিলাবৃষ্টির জেরে ক্ষতিগ্রস্থ সোনামুড়ার বিভিন্ন এলাকা, মাথায় হাত কৃষকদের

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৪ মার্চ :- ঝড় এবং শিলা বৃষ্টিতে লন্ডভন্ড সোনামুড়া মহকুমাবিভিন্ন এলাকায়। শনিবার রাতে আচমকা শিলাবৃষ্টির সাথে শুরু হয় প্রবল ঝড় যার ফলে সোনামুড়া মহাকুমার অন্তর্গত বিভিন্ন এলাকার জমির ফসল থেকে শুরু করে বৈদ্যুতিক লাইন সহ মানুষের বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হয়।শনিবার রাতের এই প্রবল ঝড়ের ফলে সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে মাটিতে পড়ে যায়।

আবার কোন কোন জায়গায় বৈদ্যুতিক তারে গাছ পড়ে বৈদ্যুতিক তার ছিড়ে বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।তার পাশাপাশি অধিকাংশ বাড়ি ঘর ভেঙ্গে পড়েছে মাটিতে।

ঠিক একই ভাবে মেলাঘর কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের মমতাজ মিয়া সহ উনার পরিবার যে ঘরে থাকেন সেই ঘরটি শনিবার রাতের প্রবল ঝরে উনার একমাত্র ঘরের ছাউনি উড়িয়ে নিয়ে যায় ঝড়ে। তবে এই পরিবারটি আগে থেকেই সাবধান থাকার কারণে পরিবারটির কোন শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে রবিবার সকালে পঞ্চায়েত প্রতিনিধি সহ তহশীল দার ঘটনা পরিদর্শন করেন এবং তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে সরকারি সাহায্য সহযোগিতা পায় তার জন্য তারা সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করবেন।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top