News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দক্ষিণ জেলা প্রশাসন ও ত্রিপুরা পুলিশের যৌথ উদ্যোগে রান ফর নেশা মুক্তি কর্মসূচি অনুষ্ঠিত
Image

দক্ষিণ জেলা প্রশাসন ও ত্রিপুরা পুলিশের যৌথ উদ্যোগে রান ফর নেশা মুক্তি কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৪ মার্চ: সারা পৃথিবীর একটা অংশ নেশার করাল গ্রাসে, যার সিংহ ভাগ হচ্ছে যুব সমাজ। যুব সমাজ দেশ গড়ার কারিগর কিন্ত কারিগররাই যখন নেশাতে আচ্ছন হয়ে থাকবেন তাহলে দেশ এগোবে কিভাবে। যুব সমাজকে রক্ষা করতে হবে, কিভাবে??? প্রথমত যুব সমাজকে ময়দান মুখি করতে হবে, সমাজ গড়ার কাজে অংশীদার করতে হবে, সামাজিক কাজে বেশি বেশি কোরে অংশগ্রহণ করাতে হবে, তাঁদের যেকোনো কাজকে উৎসাহ জোগাতে হবে,আর এগুলি যদি করানো যায় তাহলে নেশা মুক্তি সম্ভব।

আজ দক্ষিণ জেলা প্রশাসন ও ত্রিপুরা পুলিশের যৌথ উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের ময়দানমুখী করার জন্য রান ফর নেশা মুক্তি কর্মসূচি গ্রহণ করা হয়।

যেখানে দক্ষিণ জেলার জেলা শাসক ও পুলিশ সুপার সমেত জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক সমেত বি এস এফ, টি এস আর, ত্রিপুরা পুলিশ, এন সি সি, ও সিভিক ভলন্টেয়ার্সরা উপস্থিত ছিলেন। রান ফর নেশা মুক্তি উপলক্ষে মোট পাঁচ কিলোমিটার দৌরের ব্যবস্থা করা হয়। দৌড় শুরু হয় বি কে আই কর্নার থেকে শেষ হয় ঝড় ঝরিতে এসে।

পাঁচ কিলোমিটার মেরাথন দৌড় প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা দুটি বিভাগে একই সাথে দৌড় শুরু হয়। দুটি বিভাগে মেরাথন দৌড় প্রতিযোগিতায় মহিলা ও পুরুষদের মধ্যে থেকে তিনজন, তিনজন কোরে ছয় জনকে পুরস্কৃত কোরে তাঁদের হাতে ট্রফী তুলে দেওয়া হয়। পাশাপাশি তিনজনকে দেওয়া হয় শান্তনা পুরস্কার। পুরস্কার গুলি তুলে দেন জেলা শাসক পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক ও ওসি বিলোনিয়া থানা।রান ফর নেশা মুক্তি দৌড় প্রতিযোগিতায় জেলা শাসক সির্ধাথ শিব জয়স্বাল সমেত পুলিশ সুপার অশোক কুমার সিনহা ও অন্য উচ্চ পদস্থ অধিকারক গণ।।

Releated Posts

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…

ByByReshmi Debnath Jun 15, 2026

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top