News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুযায়ী অঙ্গনওয়ারী কর্মীদের গ্র্যাচুইটি প্রদান করার নির্দেশ উচ্চ আদালতের
Image

পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুযায়ী অঙ্গনওয়ারী কর্মীদের গ্র্যাচুইটি প্রদান করার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৯ মে: অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীদের পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুযায়ী গ্র্যাচুইটি প্রদান করার নির্দেশ দিল ত্রিপুরা উচ্চ আদালত।

উচ্চ আদালতের রায় সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন,  রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীদের গ্র্যাচুইটি প্রদান করতে অস্বীকার করেছিল। এরই পরিপ্রেক্ষিতে কুড়িজন মহিলা অঙ্গনওয়ারী সহায়িকা কর্মী উচ্চ আদালতে মামলা করেছিলেন।

বৃহস্পতিবার এই মামলার রায়ে বিচারপতি এস দত্ত পুরকায়স্থ জানিয়েছেন অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীরা পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুসারে গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য। তাই রাজ্য সরকারকে সকল অঙ্গনারী সহায়িকা কর্মীদের অবসরে যাওয়ার ৩০ দিনের মধ্যে গ্র্যাচুইটি প্রদান করতে হবে। ৩০ দিন পার হলে  এর সঙ্গে ৭ শতাংশ সুদ সমেত সেটি প্রদান করতে হবে। উচ্চ আদালতের এই রায়ে খুশি অঙ্গনওয়ারী কর্মীরা। 

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top