News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহারের সুপৌলে নির্মীয়মান সেতু ভেঙে মৃত্যু একজনের; আহত ১০, অর্থ সাহায্য ঘোষণা
Image

বিহারের সুপৌলে নির্মীয়মান সেতু ভেঙে মৃত্যু একজনের; আহত ১০, অর্থ সাহায্য ঘোষণা

সুপৌল, ২২ মার্চ (হি.স.): বিহারের সুপৌলে ভেঙে পড়ল নির্মীয়মান একটি সেতু। সেতু ভেঙে মৃত্যু হয়েছে একজনের। এছাড়াও আহত হয়েছেন ১০ জন। শুক্রবার ভেজা-বাকাউরের মধ্যে মারিচায় একটি নির্মীয়মান সেতুর একটি অংশ ভেঙে পড়েছে। জেলাশাসক কৌশল কুমার বলেছেন, “সেতুর একাংশ ভেঙে পড়েছে, এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও ১০ জন আহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন এবং সবাই বিপদমুক্ত। নিহতের পরিবারকে ১০ লক্ষ টাকা ও আহতদের এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।”

বিহারে তৈরি হওয়া দেশের দীর্ঘতম সেতুর স্ল্যাব ভেঙে পড়ার খবর পাওয়া যায় শুক্রবার সকালে। দুর্ঘটনাটি ঘটেছে মধুবনীর ভেজা ও সুপৌলের বাকুরের মধ্যে মারিচা এলাকায়। এই দুর্ঘটনায় বহু শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। পশ্চিমবঙ্গের এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেলেও তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

১২০০ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রক দ্বারা নির্মিত এই ১০.২ কিলোমিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজ গত বেশ কয়েক বছর ধরেই চলছে। এই সেতু তৈরি হলে সুপৌল থেকে মধুবনির দূরত্ব ৩০ কিলোমিটার কমে যাবে। শুক্রবার সেই সেতুই ভেঙে মৃত্যু হয়েছে এক শ্রমিকের ও আহত হয়েছেন ১০ জন।

Releated Posts

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026

রাজৌরিতে এলওসি-র কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ, জেসিও-সহ আহত ৪ সেনাকর্মী

জম্মু, ১৬ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় মঙ্গলবার একটি দুর্ঘটনাজনিত ল্যান্ডমাইন বিস্ফোরণে…

ByByNews Desk Jun 16, 2026

শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত

রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top