News Flash

  • Home
  • দেশ
  • আবগারি দুর্নীতিতে মূল ষড়যন্ত্রী কেজরিওয়াল, আদালতে দাবি ইডির
Image

আবগারি দুর্নীতিতে মূল ষড়যন্ত্রী কেজরিওয়াল, আদালতে দাবি ইডির

নয়াদিল্লি, ২২ মার্চ (হি. স.) : আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। শুক্রবার তাঁকে তোলা হয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। সেখানেই কেন্দ্রীয় সংস্থা দাবি করেছে, অরবিন্দ কেজরিওয়ালই আবগারি দুর্নীতির মাথা। তাঁকে ‘মূল ষড়যন্ত্রকারী’ বা ‘কিংপিন’ বলে উল্লেখ করা হয়েছে ইডির তরফে। এই প্রেক্ষিতেই ইডি দিল্লির মুখ্যমন্ত্রীকে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে আদালতে।

অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করার আগেই ইডি দাবি করেছিল, আবগারি নীতি তৈরি করে দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ নেতারা প্রায় ১০০ কোটি টাকা ঘুষ পেয়েছিলেন। শুক্রবার এই বিষয়ে কেন্দ্রীয় সংস্থা আদালতে জানিয়েছে, গোটা কেলেঙ্কারির কেন্দ্রে আছে ‘সাউথ গ্রুপ’, যার সঙ্গে আম আদমি পার্টি এবং বাকি অভিযুক্তদের যোগাযোগ ঘটাতেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী।

Releated Posts

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top