News Flash

  • Home
  • বিদেশ
  • চোটের জন্য আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না মেসি
Image

চোটের জন্য আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না মেসি

আমেরিকা, ১৭ মার্চ (হি.স.): ইন্টার মিয়ামির হয়ে খেলতে গিয়ে দুদিন আগে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। এরফলে মিয়ামির হয়ে দুটো ম্যাচ মাঠের বাইরে কাটাতে হয়েছে তাঁকে। আর মেসির চোটের প্রভাব এবার পড়েছে আর্জেন্টিনা দলেও। এই মাসেই ২২ ও ২৬ তারিখে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরফলে এল সালভাদর ও কোস্টারিকার সঙ্গে সেই দুই প্রীতি ম্যাচে মেসি খেলতে পারবেন না বলে মনে করছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। এই দুটি প্রীতি ম্যাচের জন্য মেসিকে অধিনায়ক করে দল ঘোষণা করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সেই দলে থাকা পাওলো দিবালাও দুদিন আগে চোটের জন্য দল থেকে ছিটকে পড়েছেন। এবার মেসিও পড়লেন চোটের কবলে। এরজন্য আর্জেন্টিনা দল অবশ্য এখনও এই দুইজনের পরিবর্তে কোন খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি।

Releated Posts

ট্রাম্প প্রশাসনের নতুন জনকূটনীতি কৌশলে বিশেষ গুরুত্ব পেল ভারত

ওয়াশিংটন, ৩১ জুলাই (আইএএনএস): এশিয়ার প্রতি আরও বেশি গুরুত্ব দিয়ে বিদেশে জনসংযোগ কৌশল পুনর্গঠনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট…

ByByNews Desk Jul 31, 2026

হিংসা ও মৃত্যুর ছায়ায় পিওজেকে নির্বাচন, পাকিস্তানের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তীব্র

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) চলমান ধাপে ধাপে বিধানসভা নির্বাচনকে ঘিরে হিংসা, প্রাণহানি…

ByByNews Desk Jul 30, 2026

পিওকে নির্বাচনে হিংসা ও কারচুপির অভিযোগ, পাকিস্তান সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে হিংসা, ভোটে কারচুপির অভিযোগ এবং জোরপূর্বক নিখোঁজ…

ByByNews Desk Jul 30, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর হলেই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গঠনমূলক পথে এগোবে: ভারতীয় হাইকমিশনার

ঢাকা, ৩০ জুলাই (আইএএনএস): বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হলেই দুই দেশের সম্পর্ক আরও গঠনমূলক পথে এগোবে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top