News Flash

  • Home
  • খেলা
  • হিতেশের হাত ধরে জয়ী লংতরাইভ্যালি ছোটদের ক্রিকেটে জয় পেলো ধর্মনগর
Image

হিতেশের হাত ধরে জয়ী লংতরাইভ্যালি ছোটদের ক্রিকেটে জয় পেলো ধর্মনগর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ।। উদ্বোধনী দিনেই নজর কাড়লো হিতেশ দাস। ডান হাতি ওই বোলারটির তান্ডবে দিশেহারা হয়ে পড়লো গন্ডাছড়া মহকুমা। অনেকটা হেলায় জয় পেলো লংতরাইভ্যালি মহকুমা। রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। হাফলং মাঠে অনুষ্ঠিত ম্যাচে লংতরাইভ্যালি মহকুমা টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ১০১ রান করে। দলের পক্ষে রাজবীর মারাক ৪৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং দীপাঞ্জন দাস ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। গন্ডাছড়া মহকুমার পক্ষে জয়দীপ রায় ১৭ রানে এবং পিপাস দাস ২১ রানে ৩ টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমেহিতেশ দাসের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৬ রানে গুটিয়ে যায় গন্ডাছড়া মহকুমা। হিতেশ ৯ রান দিয়ে ৬ টি এবং দীপাঞ্জন দাস ৫ রান দিয়ে ৩ টি উইকেট দখল করে। কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর ম্যাচে স্বাগতিক ধর্মনগর ৬১ রানে পরাজিত করে কৈলাসহর মহকুমাকে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ধর্ংমনগর মহকুমা ১৫৩ রান করে। দলের পক্ষে দিব্যরূপ দেবনাথ ৩৯,অংশুমান সরকার ৩৭ এবং হৃত দাস ৩১ রান করে। জবাবে খেলতে নেমে কৈলাসহর মহকুমা ৯২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ঋদ্ধিমান সরকার ৩৫ রান করে। ঝর্মনগরের পক্ষে নিরিথ ধর ২৩ রানে ৪ টি এবং বিহান দাস ২৭ রানে ৩ টি উইকেট দখল করে।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top