News Flash

  • Home
  • খেলা
  • সুপার ডিভিশনে সম্রাটের ৭০ রান জয় অব্যাহত রেখে শীর্ষে সংহতি
Image

সুপার ডিভিশনে সম্রাটের ৭০ রান জয় অব্যাহত রেখে শীর্ষে সংহতি

স্ফুলিঙ্গ-‌১৫৬

সংহতি-‌১৫৭/‌৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। পঞ্চম ম্যাচের মাথায় চতুর্থ জয়। প্রথম ম্যাচটাকে বাদ দিলে, চার ম্যাচে টানা জয়। মোটকথা জয়ের ধারা অব্যাহত রাখলো সংহতি ক্লাব। ৫ ম্যাচ খেলে ৪ টিতে জয় পেয়ে টেবিলের শীর্ষে রয়েছেন সঞ্জীব সাহা-‌র দল সংহতি ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। পুলিস ট্রেণিং  আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে রবিবার স্ফুলিঙ্গের গড়া ১৫৬ রানের জবাবে সংহতি ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের সম্রাট সূত্রধর ৭০ রান করেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নমে স্ফুলিঙ্গ ক্লাব ১৫৬ রান করে। দলের হয়ে ৮ নম্বরে ব্যাট করতে নেম অধিনায়ক অজয় সরকার যদি কড়া প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে দলীয় স্কোর সম্ভবত ১০০ রানের গন্ডি পার হতো না। অজয় ৮৩ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩ রান করেন। এছাড়া দলের পক্ষে দুর্লব রায় ৫৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২১, অপূর্ব বিশ্বাস ৪৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৮, শচীন শর্মা ৩৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। সংহতির পক্ষে অমিত আলি ৪৬ রানে ৩ টি, বিক্রম দেবনাথ ২৪ রানে এবং শারুখ হোসেন ৩৮ রানে ২ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ২২.‌৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সংহতি ক্লাব। দলের পক্ষে ওপেনাঐর সম্রাট সূত্রধর ৭৪ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭০ রানে এবং সপ্তজিৎ দাস ৯ রানে অপরাজিত থেকে যান। এছাড়া শ্রীদাম পাল ৩৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭ রান করেন।

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top