News Flash

  • Home
  • দিনের খবর
  • হরিয়ানার কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ৫০
Image

হরিয়ানার কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ৫০

রেওয়ারি, ১৭ মার্চ (হি. স.): হরিয়ানার একটি কারখানায় বয়লার ফেটে আহত হলেন কমপক্ষে ৫০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, হরিয়ানার রেওয়ারি জেলার ধারুহেরা এলাকার একটি কারখানার বহু শ্রমিক আহত হয়েছেন এই ঘটনায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার কারখানা থেকে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। একটু পরেই বোঝা যায় কারখানার ভিতরে থাকা বয়লার বিস্ফোরণ হয়েছে। স্থানীয়দের থেকে পাওয়া খবরের ভিত্তিতেই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকল কর্মীদের বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

চিকিৎসক ডাঃ সুরেন্দ্র যাদব জানিয়েছেন, কারখানার বেশ কয়েকজন কর্মী বয়লারের আশপাশেই ছিলেন। তাঁরা ব্যাপকভাবে জখম হয়েছেন। বিস্ফোরণের তীব্রতা বেশি হওয়ায় খানিকটা দূরে যাঁরা ছিলেন তাঁদেরও খানিকটা আঘাত লাগে। একসঙ্গে এতজন আহত হয়েছেন বলে আশপাশের কয়েকটি হাসপাতালকেও তৈরি থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। ঠিক কীভাবে এই ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top